
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই লেখার উদ্দেশ্য টাকা দিয়ে কিনে এ আই ব্যবহার করে আমার অবজার্ভেশন ও অভিজ্ঞতা নিজের জন্য রিটেন রূপে রাখা। পাশাপাশি আগ্রহীদের সমীপে পেশ করলাম।
এ আই বিষয়টা আমার কাছে বরাররই অত্যন্ত আগ্রহ ও কৌতুহলের জায়গা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেইন অবজার্ভেশন হচ্ছে, এ আই আমাদের চিন্তা করার প্রয়োজন নিঃশেষ করে দিবে। রিটেন কোন ডকুমেন্টস ম্যানুয়ালি নিজে লেখার কাজ ও আর আমাদের করতে হবে না।
এলার্মিং বিষয় হচ্ছে, কোন কিছু করার জন্য চিন্তার যে পার্টটুকু একেবারেই আমাদের হিউমান নেচার, সেই কাজটাই এ আই নিয়ে নিচ্ছে, শুধুই নিয়েই নিচ্ছে না, যদি আপনার চিন্তা আপনি তারে বুঝাইতে পারেন, তাহলে সেটা সে নিজের মত অটোমেট করে নিচ্ছে। চিন্তা করার যে স্বাদ ও সক্ষমতা তা এ আই আমাদের থেকে কেড়ে নিতে চায়।
.
যে কোন কাজে আমাদের ডকুমেন্টেশনের যে প্রয়োজন হয়, সেটা হিসাব কিতাব, প্রতিবেদন, ব্রিফ, প্রেজেন্টেশন, বক্তৃতা আপনি যাই বলেন না কেন, যা আপনি দীর্ঘ সময় নিয়ে করতেন, ধরা যায় অনেকের ক্ষেত্রে এটাই তাদের জব, এই টাইপের কাজ এআই একেবারেই নিয়ে নিছে।
অবাক লাগে তখন, যখন দেখবেন যে আইডিয়া বা কাজ বুঝতে আপনার অফিসে জয়েন করার পরেও তিন মাস লেগেছে, তারপর আস্তে ধীরে কাজ করা শুরু করেছেন, এ আই কে জাস্ট আপনি যে ফাইলে কাজ করেছেন সেই ফাইলটা দেখাই দিলেই, সে আপনার মত এক্সপার্ট হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে।
আপনার কাজের বা প্রজেক্টের খুটিনাটি সব তো আর আপনার মনে থাকে না, কিন্তু এ আই কে জিগেস করা মাত্র আপনাকে প্রয়োজনীয় সবকিছু তো মনে করিয়ে দিবেই, পাশাপাশি এই রিলেটেড যে কোন ওয়েল ডিজাইনড ডকুমেন্ট তৈরি করে দিবে দুই মিনিটে।
মানে বিষয়টা হচ্ছে আপনার তিন বছরের এক্সপার্টিজ সে তিন মিনিটে আয়ত্ত্ব করছে, তিন দিনে আপনি যে কাজ করতেন, তাও এ আই করছে তিন মিনিটে।
এখানে এক্সপার্টিজ বলতে বুঝাচ্ছি, আপনার অফিসের একেবারেই কাস্টমাইজড কোন এক্সপার্টিজ। জেনারেল কিছু না।
এই জিনিস দেখার পর আনন্দ ও লাগে ভয় ও লাগে।
.
কাজ করার যে আনন্দ, চিন্তা করে সমস্যা সর্ট আউট করে একশনে যাওয়ার যে তৃপ্তি, তা একেবারেই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে বলা যায়।
তবে গুরুত্বপূর্ণ নোট হচ্ছে, গাড়ি যতই ভালো হোক, আপনি চালাতে না জানলে গাড়ি ভালো হয়ে লাভ নেই। চালাতে পারবেন না।
এ আই আপনার হাতে থাকা মানেই আপনি তার বেস্ট ইউজ করতে পারবেন না। এ আইকে দিয়ে আপনি যা করাতে চান, সে বিষয়ে আগে আপনার এক্সপার্টিজ থাকতে হবে। তাহলেই আপনার এআইকে আপনি ট্রেইনড করতে পারবেন।
চিন্তার ব্যাসিক আপনাকে জানতে হবে, কোন পথে আপনার এ আইকে চিন্তায় চালিত করবেন তা আপনাকেই ঠিক করতে হবে।
.
জীবনে কখনো কোডিং করি নাই, শিখি নাই। কিন্তু কোডিংয়ের কিছু না জেনেই এ আইকে দিয়ে কোডিং করানো যায়। এটাকে বলে ভাইব কোডিং। কোডিং কোথায় হচ্ছে, এআই ক্যামনে কি করছে, সেগুলো উপর থেকে বুঝবেন না। কিন্তু সমস্যা যদি আপনি তাকে বলতে পারেন, তাহলে সে কোড লিখে পুরা পেজ ডিজাইন করে আপনার সামনে দিবে। একেবারেই কোডিংয়ের ব্যাপারে যারা নুব, তাদের জন্য এটা বেশি বিষ্ময়কর।
আর যারা কোডিং জানেন ও এই রিলেটেড কাজ করেন, যতদূর জানি তারা এখন কোডিং এ আইকে দিয়ে করিয়ে শুধু তারা চেক দেয় সব ঠিক আছে কিনা।
.
আরেক প্রশ্ন হচ্ছে, চ্যাটজিপিটি নাকি ক্লড? কোনটা কেমন?
আমি অল্প সময় ব্যবহারে যা বুঝলাম, আমার জন্য ক্লড সেরা নিঃসন্দেহে।
চ্যাটজিপিটি কিছু দিক দিয়ে ভালো, যেমন সে ছবি খুব ভালো বানায়, বাংলায় কথা বলতে পারে স্বাভাবিকভাবে। যে কোন আইডিয়া নিয়ে তার সাথে বন্ধুর মত আলোচনা করা যায়। স্বাভাবিক বাংলায় আলোচনা শেষে পুরা আলোচনার রিটেন রূপ সে সুন্দর ভাবে গুছায় দিতে পারে। এতে যে কোন অস্বচ্ছ আইডিয়া জলবৎ তরলং স্বচ্ছ হয়। তাছাড়া মেটা প্রম্পটিংয়ের জন্য চ্যাটজিপটি ভালো। ফ্রি ভার্সনেও খানিকটা ব্যবহার করা যায়।
ক্লড শুধু বাংলায় কথা বলা আর ছবি বানানোতে দূর্বল। তাছাড়া ক্লড সব দিক দিয়ে মারাত্মক লেভেলের এক্সপার্ট। তবে ক্লড বাংলা কথা ট্রান্সক্রাইব করতে পারে খুব ভালো। এটার জন্য সে যে কথা বলতে পারে না, এই অভাব পুষিয়ে যায় খুব ভালোভাবে।
ক্লডের আছে ব্যাপক মেমোরি, কোন কাজ স্ক্যাজুল করে রেখে অটোমেট করার ক্ষমতা, আছে স্কিল ও প্রজেক্ট।
স্কিলের মাধ্যমে আপনি ক্লডকে যে কোন বিষয়ে স্কিলড করতে পারেন। আর একটা প্রজেক্টে আপনি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করবেন।
স্কিল করার ব্যাপারটি সরাসরি এখনো চ্যাটজিপিটিতে নেই। তাকেও স্কিল করা যায়। তবে ক্লড এই ব্যাপারে স্পেশালাইজড।
প্রজেক্ট চ্যাটজিপিটিতেও আছে। কিন্তু ক্লডের প্রজেক্ট ফিচার খুবই শক্তিশালী, ও খুব সুন্দর করে সাজানো, ইজি টু ইউজ। ক্লড প্রজেক্ট আর স্কিল একসাথে মিলায়েই জিনিসটা অদ্বিতীয় হয়ে উঠেছে।
দুইটাতেই আর্টিফ্যাক্ট বা ভাইব কোডিং আছে। আমি কয়েকটা জিনিস বানিয়েছি, তবে যেহেতু আমি এ ব্যাপারে ভালো জানি না, তাই কোনটা ভালো, কোনটা বেশি ভালো তা বুঝি নাই।
ক্লডের অন্যতম আরেকটা আকর্ষণীয় ব্যাপার হলো, সে আপনার কম্পিউটারের যে কোন জায়গায় ঢুকে কাজ করতে পারে, ডকুমেন্টস পড়ে আসতে পারে নিমিষেই, ফাইল সাজাতে পারে, পুরা পিসি গুছায় দিতে পারে।
সবচেয়ে মজার ব্যাপার হলো, ধরেন আপনার কম্পিউটারে আপনি যে বিষয়ে কাজ করেন, সে বিষয়ে একটা নির্দিষ্ট ফোল্ডার আছে। সেখানে আপনার গত পাচ বছরের সব কাজ, কাজ বিষয়ক নিয়ম কানুন, বিভিন্ন এক্সেল ফাইল, আইন, নীতিমালা সব কিছু আছে। এমন কিছু আছে যা হয়ত আপনার মনেও নেই।
আপনি যদি ক্লডকে ঐ ফোল্ডারটা দেখায় দিয়ে বলেন, তুমি এই ফোল্ডারটা ভালো করে পড়, এখান থেকে সব জ্ঞান নাও, সব জিনিস নিজের মত করে সাজায়ে মনে রাখো, তোমার মতামত জানাও, পড়া শেষে কী বুঝলে আমাকে বলো। তোমার মতামতসহ একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরী করে ডেস্কটপে পিডিএফ করে রাখো। প্রতিবেদনটা এমনভাবে তৈরী করবা আমার কাজ সম্পর্কে যেন যে কেউ তোমার প্রতিবেদন পড়ে আগপাশতলা জানতে পারে। জিনিসটা হ্যাভি সুন্দর করে সাজাবা। কেমন!
এই জিনিস বলে ছেড়ে দিলেই ৫ মিনিট পর ম্যাজিক দেখবেন। আপনার ডেস্কটপে একটা পিডিএফ পাবেন, সেটা পড়ে আপনার মনে হবে, আপনার রিটায়ারমেন্টের সময় হয়েছে, এখন কাজ করবে আপনার হয়ে ক্লড!
এই যে কাজটা, এটা চ্যাটজিপিটি করতে পারে না মনে হয়। ক্লড কে দিয়ে করিয়েছি। তাতে হয়ত আমরণ আমাকে ক্লডের জন্য মাসিক ২৩ ডলার খরচ করতে হবে মিনিমাম।
আচ্ছা। উপরে যে প্রম্পটা দিলাম, সেটা আপনার ক্লডে লিখতে হবে না। আপনার নিজের অগোছালো ভাষায় বললেই হবে। একেবারেই আপনার কাছের বন্ধুকে যেভাবে বলেন। যে বন্ধুর সাথে আপনি কোন কিছু বলতে লজ্জা পান না।
.
ক্লড আর কী কী করতে পারে সব এই লেখায় বলা সম্ভব নয়, উদ্দেশ্যও নয়। নিজের কারগুজারি নিজেকে বলা ও শোনানো উদ্দেশ্য।
দুই মাস এ আই ব্যবহারকালে আমি প্রায় অন্য কোন পড়াশুনা করিইনি বলা যায়। সারাক্ষণ ডুবে ছিলাম এ আই এক্সপ্লোর করতে। অবিভিয়াসলি প্রয়োজনীয় কাজ এআইকে দিয়ে করিয়েছি। এবং দৈনিক নতুন জিনিস শিখছি।
এতে আমার মনের শান্তি কমেছে। যে কোন বই বা কিছু ম্যানুয়ালি পড়াই যে শান্তি, যে কোন কাজ ম্যানুয়ালি করার যে তৃপ্তি তা এই দেড় মাসে পাইনি।
এই যে লেখাটা লিখছি, এমন র লেখা গত দেড় মাসে লিখিনি। সব এ আই দিয়ে পলিশড লেখা। এমন র লেখা লিখলে যে এক শান্তি পাওয়া যায়, তা যে এআই দিয়ে লেখলে পাওয়া যাবে না, তা তো আর বলার অপক্ষা রাখে না।
নিজে প্লানিং করে সাজিয়ে কাজ করা, কোন কিছু মনে রাখা, চিঠি পত্র লেখা এগুলা তো এআই নিয়েই নিয়েছে।
আমার জন্য রেখেছে ম্যানুয়াল বই পড়া, আর এমন র লেখা লিখে আমার সাবস্ট্যাক নিউজলেটারে পাবলিশ করা।
এ আইকে সময় দিতে যেয়ে, গত দেড় মাসে ব্লগ, নিউজলেটার কোথাও কিছু লিখিনি। ফেসবুকে তো এমনিতে নিয়মিত লিখি না। এই যে র লেখা না লিখতে পারা, বই পড়ে নিজে গলধকরণ করা এই দুইটা জিনিস আনন্দের জন্য রাখতে হবে।
পাশাপাশি আরেক কাজ করা যায়, এ আইয়ের সাথে তাল মিলাতে বিভিন্ন স্কিল ডেভেলপ করা, এটা পড়াশুনা করারই অংশ।
.
উপরের লেখাটা এ আই কে দিয়ে হ্যাভি পলিশড করে, বা আমার নিজের ভাষায়, আমার নিজের স্টাইলেও লেখাতে পারতাম। কিন্তু লেখার আনন্দটা পেতাম না।
এ আইকে সব আনন্দ নিতে দেওয়া যাবে না।
.
আরেকটা বিষয় বলে এই লেখা শেষ করবো।
আগে যোগাযোগ হত, চিঠি পাঠানো হত ডাকযোগে। তখনও অফিস বা মানুষের জীবন ভালোই চলতো। তখনও মানুষকে আটঘণ্টা কাজ করা লাগতো।
পরে আবিষ্কার হলো ই মেইল, হোয়াটসঅ্যাপ, এবং যোগাযোগের সব অতি চমৎকার মাধ্যম। পুরা একটা ডিপার্টমেন্ট, পুরা একটা ইন্ডাস্ট্রি একই ক্লাউডে বসে কাজ করছে। যেহেতু এত সব কার্যকরী চমৎকার সব টেকনোলজি আসলো, তাতে কি মানুষের কাজের কমেছে? কমে নাই।
মানুষের কাজের চাপ আরো বেড়েছে। আগে মানুষ আট ঘন্টা কাজ করে অফিস থেকে চলে এসে চিল করতো, এখন যোগাযোগ টেকনোলজির ফলে চব্বিশ ঘন্টা একটিভ থাকা লাগে। কাজ ও করতে হয় বেশি। যখন তখন করতে হয়। টেকনোলজির উন্নয়নের সাথে সাথে কাজের পরিমাণও সমানুপাতিকভাবে বেড়েছে। অথচ হওয়ার কথা ছিলো ব্যাস্তানুপাতিক। উল্টো।
টেকনোলজির উন্নয়নের কারনে মানুষের কর্মঘন্টা কমা উচিৎ ছিলো।
সেই দিক থেকে চিন্তা করলে, এ আই আমাদের কতটুকু স্বস্তি দিতে পারবে জানি না। যদিও এ আই নিজেই কাজটা করে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, সহজে কি এটা গ্রহণ করবো, এডাপ্ট করবো? এটাকে কাজে লাগিয়ে নিজেদের জন্য সময় রাখতে পারবো! মনে হচ্ছে না।
এআই ব্যবহার করে দেখেন কেমন লাগে। আমার কথাতো জানালাম।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



