আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু দিচ্ছি না। আর সময়ের কথা বলবো না কিছু। মানুষ সময় কী করে পায় আমি জানি না। আমি মোটেও সময় পাই না। মোবাইলে কিছুটা সময় অপচয় হয়ে যায়-যেমন নিউজ ফিডে নানান গল্প্ আসে সেটা পড়ি আবার সার্চ করে পরের পর্ব খুঁজি। নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে। যাই হোক-সময়ের সাথে পাল্লা দিয়ে আমার শখের কাজগুলো আর করত পারি না।
এদিকে বাসায় হেল্পিং হ্যান্ড এখনো পাই না। তাছাড়া ডুপ্লেক্স করাতে আমার কষ্ট বেশী হয়ে গেছে। দুইটা ফ্লোরই গতকাল রাত সাড়ে এগারো পর্যন্ত ঝাড়ু দিয়ে মুছেছি। বয়স হইছে শরীর অবসর চায়। কিন্তু নানামুখী ঝামেলায় জীবন জর্জরিত। কারো যদি তিন কাটাও জমিও থাকে-সে যেন কখনো ডুপ্লেক্স না বানায়।- এটা আমার পরামর্শ। ডুপ্লেক্স একটা জঘন্য এপার্টমেন্টের নাম। রান্নাঘর নিচে-শুয়ার ঘর উপরে। কতবার নামা উঠা যায়! নিচে গেলে উপরে শুনি মোবাইল বাজে। আবার উপরে আসি যখন অনেক কিছু নিচে রেখে আসি। বয়স হইছে মনে থাকে না অনেক কিছু। তাছাড়া বাংলাদেশের বেটাজাত ঘরের কাজে মেয়েদের সাহায্য করে না। তাদের চোখে নোংরা ময়লা অগুছালো কিছুই পড়ে না। তারা খালি খাইতো-মোবাইল টিপতো আর ঘুমাইতো-আল্লাহ তা'আলা এরারে বাংলাদেশে পাঠাইছে আরাম করনের লাইগ্গা। ভাল্লাগে না আর।
ব্লগের জন্য মন টানে। পোস্ট পড়তেও পারি না কারো। নতুন ডিপার্টমেন্ট এ এসে দেখি-মান্দাতার আমলের একটা পিসি। মাউজ প্যাড নাই। কী জঘন্য বিরক্ত কর পিসিতে বসে ব্লগিঙ করা যায় না।
মোবাইলে ফটোর জায়গা হয় না। প্রতিদিনই ভাবি মোবাইল থেকেই ছবি ব্লগ দেব ব্লগে। কিন্তু এগারোটায় বিছনায় যাওয়ার পর দেখি চোখ ভেঙ্গে ঘুম আসতেছে। মোবাইল রাইখা ঘুমায় যাই। পাঁচটায় উঠে নামাজ পড়ে এক ঘন্টা হেঁটে এসে ঘরের কাজ করতে করতে আফিসের সময় হয়ে গেছে-এখন দূরে বাসা-প্রতিদিনই স্টাফ বাস মিস করি। রিক্সা এসে দেওয়ানবাগীর এখানে আধাঘন্টা জ্যাম এ পড়ে থাকে। সব ছ্যাড়াবেড়া অবস্থা।
ছোট দিন হওয়াতে ছাদ বাগানের যত্ন নেযা যাচ্ছে না। ছাদ বাগানে গেলে মন ভালো হয়ে যায়। কত রকম ফুল ফুটে থাকে। কিন্তু সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। ঘরের কাম করুম নাকি ছাদ বাগানের কাজ করুম। আমি তো মানুষ একটা ভাই-অতলা কাজ পারতাম না। যাইগা-থুক্কু খেলতাম না আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


