
ছবিটি দেখেই বোঝা যায় তিনি একজন বিজিবি সদস্য।

কিন্তু তার হাতে হাতকড়া কেন?
কেন তাকে চোর বা ডাকাতের মতো দাড় করিয়ে ছবি তোলা হয়েছে?
এই বিজিবি সদস্যের নাম নায়েক রাজ্জাক। যাকে গত 17 জুন ভোরবেলা নাফ নদী থেকে ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী। আজ তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু তার দেশে ফেরা হয়নি। আমাদের সরাস্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী এটা একটি ভূল বুঝাবুঝি, যেখানে আমাদের একজন বিজিবি সেনা গুলিবিদ্ধ হয়েছে আর একজনকে তুলে নিয়ে গিয়েছে মায়ানমারের রক্ষীবাহিনি।
বছরের শুরুতে বিজিবি প্রধান বলেছিলেন, তাদের নাকি অস্ত্র নাকি হাডুডু খেলার জন্য দেওয়া হয়নি। তবে মায়ানমারের সেনা যখন গুলি করল তখন বিজিবি কী করছিল?
বিএসএফ যখন গুলি করে তখন বিজিবি কি করে?
আশা করব রাজ্জাক কে দেশে আনতে সরকার কার্যকরী পদক্ষেপ নিবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



