somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজ ডুবি! হারিয়ে যেতে পারে সুন্দরবন

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯ই ডিসেম্বর, ২০১৪- সাড়ে তিন লক্ষ লিটার তেল ছড়িয়ে পড়া
১৯ মার্চ, ২০১৬ - ১ হাজার ২৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, যেখানে নিম্ন মানের পিট কয়ালাও আছে

শুধু বাংলার সম্পদ বলে নয়, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা গেছে
"সুন্দরবনে সাধারণত প্রতি লিটার পানিতে খাদ্যচক্রের প্রাথমিক উপাদান উদ্ভিদকণা থাকে ৩২৬টি। গবেষণায় দেখা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় গত ফেব্রুয়ারিতে এই উদ্ভিদকণা ছিল ১০৩টি। আর দুর্ঘটনার পর পাওয়া গিয়েছিল ৩২টি। প্রাণিকণা থাকার কথা ৫৩টি, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে আছে ২২টি, দুর্ঘটনার পর পর যা ছিল ৭টি। পানিতে জৈব উপাদানের মাত্রা কেমন, তা নির্ধারণের জন্য সিওডি পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, প্রতি লিটার পানিতে সিওডি ৬৮ মিলিগ্রাম। আর ফেব্রুয়ারিতে পাওয়া গেছে ১৫৩ মিলিগ্রাম।
গবেষক দল তেল ছড়িয়ে পড়া এলাকা জয়মণি, হারবাড়িয়া ও করমজলে এক বছর পরেও কোনো লোনা পানির পদ্মফুল দেখতে পায়নি। সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুলকে ওই এলাকায় আগে প্রায়ই দেখা যেত। বনের শ্বাসমূলে জড়িয়ে থাকা একধরনের লাল ও বাদামি শেওলা দেখা যায়। কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় ওই দুই প্রজাতির শেওলা দেখা যাচ্ছে না। শেওলা দুটি সুন্দরবনের মাছের অন্যতম খাবার। দূষণ নেই এমন এলাকায় ২৭ থেকে ৩৩ প্রজাতির মাছ পাওয়া যায়। কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা গেছে ১৫ থেকে ২৩টি।
ক্ষতিগ্রস্ত এলাকায় কুমিরের বাচ্চা দেওয়ার স্থানগুলোতে গবেষণাকালে কোনো কুমির দেখতে পাওয়া যায়নি। দূষণ হয়নি এমন এলাকায় ৮ থেকে ১৪ প্রজাতির শামুক দেখা যায়। কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় মাত্র ৪ প্রজাতির শামুক দেখা গেছে। এ ছাড়া সাপ, কাঁকড়াসহ বিভিন্ন প্রাণী পর্যবেক্ষণ করে তা আগের চেয়ে প্রায় অর্ধেকে নেমে আসতে দেখা গেছে।"


যদিও এমন কঠিন সমীক্ষার সবটাই মাথায় ঢুকবে না তবুও শামুকের ১৪ প্রজাতী থেকে ৪ প্রাজাতিতে নেমে আসা ও ২৭-৩৩ প্রজাতির মাছের মাঝে শুধু ১৫-২৩ প্রজাতিকে খুজে পাওয়া খুবই দুঃখজনক ও খারাপ সংবাদ। তার ঊপর মাত্র ১৫ মাসের ব্যবধানে একই শ্যালা নদীতে পিট কয়লা বহনকারী জাহাজ ডুবে যাবার ঘটনা সুন্দরবন এঁর আগামীকেই হুমকিতে ফেলে দিয়েছে। ধারণা অনুযায়ী ১ হাজার ২৩৫ মেট্রিক টন কয়লাসহ ডুবে যাওয়া জাহাজটি ৩০ ফুট পানির নিচে তলিয়ে গেছে, যার অবস্থান দুইদিনেও মিলেনি। মিললেও পানির নিচ থেকে এতোগুলো কয়লা বের করে অন্য জাহাজে নিতে সপ্তাহ লেগে যাবে, আবার পানিতে ভিজে কয়লার ওজন বেড়ে যাবে এবং জাহাজ নিম্নগামী হতেই থাকবে। তাই অবস্থান নির্ণয়ের পর জাহাজটি কতো গভীরে থাকবে সেটাও ভাবনার বিষয়।

খুজে পাওয়া থেকে শুরু করে, কয়লা সরিয়ে নেওয়া পর্যন্ত সব মিলিয়ে ১০ দিন সময়ে সব কাজ শেষ করলেও কয়লার বিষাক্ত পানি যে ১৫-২৩ প্রজাতির মাছকে ১০ প্রজাতির নিচে নামিয়ে আনবে না তা বলা মুশকিল। যেখানে ২০০৭ এর সুনামিতে বিধস্ত সুন্দরবন বছর না ফিরতেই তাঁর পুরানো রূপে ফিরে গিয়েছিল সেখানে ২০১৪ সালের তেলের ক্ষতি সুন্দরবনকে পঙ্গু বানিয়ে রেখেছে। সেই তেলের অভিশাপ আজও সুন্দরবনের কাটিয়ে উঠতে পারেনি। সেখানে ১৫ মাসের মাঝেই এই বিষাক্ত কয়লা যে সুন্দরবনকে নিঃশেষ করে ফেলবে তা বুঝতে খুব বেশী জ্ঞানী হবার দরকার নেই। ২০১৪ তে তেল ডুবির পর শ্যামা নদী দিয়ে নউ-চলাচল বন্ধের দাবী করা হয়েছিল। কোন বিশেষ কারণে যা বাস্তবায়ন করা হয়নি, কিন্তু এবার কয়লা ডুবির পর নৌ-চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হলে এই সাময়িক বন্ধকে চিরস্থায়ী করতে হবে, যা এমনি এমনি হবে না।

কেন 'এমনি এমনি হবে না' এই বিতর্কে না গিয়ে দাবী জানান। আর দাবী কিভাবে আদায় করতে হয় বা হবে তা আমার চেয়ে আপনারাই ভালো জানেন। আসুন সুন্দরবনকে বাঁচাতে একসাথে কাজ করি।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×