somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরও একটি শিশুর মৃত্যু, জাতীয় বিবেক ব্যাথিত নয়

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিটি দেখেই বুজতে পারছেন এটি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বপ্নালোড়ন- Shopnaloron এর ছবি। শিশুটির নাম জুনায়েদ হোসেন সাব্বির। তিনদিন নিখোঁজ থাকার পর গতকাল তার নিথর দেহের সন্ধান মিলেছে ঢাকা কমার্স কলেজের পেছনে স্যুয়ারেজ থেকে।

আমি জানিনা এতোটুকু বাচ্চা নিজেকে বাঁচাতে কতোটুকু কষ্ট করেছিল, মৃত্যুর আগে তার যন্ত্রনা কেমন হয়েছিল? তবে জানি জানতি হিসাবে আমরা ব্যাথিত ছাড়া আর কিছুই হব না। কারণ মানবতা ও লজ্জা তো সেই কবেই দেশের বাইরে চলে গেছে। আমি আর তেমন কিছুই বলব না, তবে আপনাদের জন্য স্বপ্নালোড়ন এর একটি লেখার কিছু অংশ তুলে দিলাম।

রাত দশটাঃ ফায়ারসার্ভিসের লোক মোট ৬জন, আমরা এই ময়লা পানিতে নামতে পারবোনা, অনেক ময়লা এখানে, কিছুই করা সম্ভব না।
রাত দেড়টাঃ আনুষ্ঠানিক, তারা এবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ করে বসে আছেন, তাদের বস এসে দেখবেন বিষয়টা। পুলিশ/RAB পেছনে না দাঁড়িয়ে থাকলে তারা কাজ করবেননা।
রাত আড়াই়টাঃ বস এসে প্রথমেই আমাদের সাব্বিরের নানাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনি, আপনি বাচ্চাকে গুম করে ফেলেছেন ! অতঃপর তিনি একটা সিগারেট(বিদেশি সিগারেট ছিলো) ধরিয়ে শেষ করলেন, সংবাদ সম্মেলনে এবার আনুষ্ঠানিকতায় বললেন সকাল সাড়ে সাতটায় তারা আবার শুরু করবেন, শেষ সময় পর্যন্ত চেষ্টা করবেন।
সকাল প্রায় আটটাঃ তারা আবারও দর্শক, দাঁড়িয়ে আছেন, এই ময়লা, অবৈধ দখলদারদের দেয়া বাধ তারা ভাঙতে পারবেননা। এলাকাবাসীরা উদ্ধার তৎপরতায় লেগেই আছেন।
সকাল এগারোটাঃ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন, এখানে বাচ্চা নেই, তাদের কার্যক্রম শেষ করছেন।
এগারোটা পনের'র দিকেঃ সাব্বিরের মামা চিল্লিয়ে কাঁদতে কাঁদতে সাব্বির, জুনায়েদ হোসেন সাব্বিরকে মৃত অবস্থায় সেই স্যুয়ারেজ থেকেই তুলে আনছেন, হুট করে আবারও সংবাদ সম্মেলনে আমাদের দেশের গর্বিত ফায়ারসার্ভিসের কর্তারা, সাব্বিরকে তারা উদ্ধার করেছেন। তাদের সাফল্যের অধ্যায়ে নতুন একটু অর্জন যোগ হলো।
এই হলো স্বপ্নালোড়ন মিরপুর শিক্ষাকেন্দ্রের জুনায়েদ হোসেন সাব্বিরের বলি হওয়ার শেষ কাহিনী। মেয়র সাহেবরা রাস্তার ধারে ডাস্টবিন প্রচারণায় ভোট পাবেন, এইসব দখল হয়ে যাওয়া জায়গাগুলো পরিষ্কার করা কিংবা কিভাবে সেদিকে নজর দিলে তাদের প্রচারণা হবেনা।
হ্যাঁ, সিটি কর্পোরেশনের দখল হওয়া জায়গা, অবৈধ বাধ দিয়ে ময়লার স্তূপ জমিয়ে, স্যুয়ারেজকে আবদ্ধ রেখে না শুকাতে দেয়ার বলি আমাদের সাব্বির।
আর অন্যসব কিছু ছাপিয়ে সবকিছুর উর্ধ্বে আমাদের গণমাধ্যম ! তারা আসলে কোন মাধ্যম সেটা তারা আজ নজির স্থাপন করে ফেলেছেন এই ঘটনায় ফায়ারসার্ভিসকে কাজ না করতে উদ্বুদ্ধ করে গিয়েই !
আমরা শোকাহত !
স্বপ্নালোড়ন বাংলাদেশের মিরপুর শাখার মিরপুর শিক্ষাকেন্দ্রের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে মৃত অবস্থায় ঢাকা কমার্স কলেজের পেছনে স্যুয়ারেজ থেকে পাওয়া গেছে।
উল্লেখ্য সাব্বির গতকাল ২১জুলাই বিকেল তিনটার পর থেকে নিখোঁজ ছিল।
স্বপ্নালোড়ন বাংলাদেশ উক্ত সংবাদে গভীরভাবে শোকাহত, আমাদের সদস্যদের আহ্বান জানিয়ে বলা হচ্ছে আপনারা শক্ত থেকে সাব্বিরের পরিবারের পাশে থাকবেন।


সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×