somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে সবারই রাজনীতির নিয়ম এক, সহিংশতা?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন তথ্যমতে বাংলাদেশে ২৮টিরও বেশী নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও বড় দুই দল আওয়ামী-লীগ ও বিএনপি। এদের একটির প্রতিষ্ঠাতা আমাদের বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও অন্যটির প্রতিষ্ঠাতা ১৯৯৭১এর মহান মুক্তিযুগ্ধে ১১নং সেক্টরের কমান্ডার চিফ ও কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমানে আওয়ামী-লীগের কর্ণধার শেখ কণ্যা হাসিনা ও বিএনপির কর্ণধার শহীদ জিয়ার স্ত্রী খালেদা।

যুগ্ধপরবর্তী সময়ে বাংলাদেশের নানা বিপদের সময়ই এই-দল দুটিই হাল ধরেছে(জেনারেল এরশাদ একবার)। দল দুটি নিজেদের স্বাধীনতার প্রতীক ও তাদের প্রতিষ্ঠাতার পথেই চলছে বলে দাবী করলেও, বাস্তবে তার কিছুই নেই।

বলতে দ্বিধা নেই যদি কখনো দেশের উন্নয়নের পরিসংখ্যান করা হয় তবে হয়তো এরশাদের জাতীয় পার্টিই এগিয়ে থাকবে। সরকারের আমলে দুর্নিতীর হিসাব করলেও সবচেয়ে পজিটিভ থাকবে এরসাদের জাতীয় পার্টি। এই দেশী বন্ধু শুধু মাত্র নিজের রাজনৈতিক ক্যারিয়ার টি ধংশ করেছেন দেশের ছাত্র-রাজনীতি বন্ধ করতে গিয়ে। বর্তমানে তিনি দ্বিমুখী শাপের ভুমিকায় আছেন। একই দিনে স্বীধান্ত বদল ও উল্টোপথে চলায় এখন তিনি একবারে পক্ক।

সবমিলিয়ে আমাদের দেশে এখন মাত্র দুই দল, এক সরকারী দল ও দুই বিরোধীদল। বর্তমানে জাপা বিরোধী দলে থাকলেও তাদের কার্যত কোন ভুমিকা পালন করতে দেখা যায়নি। কারণ আইনত সরকারী ও বিরোধী দল এখন এক, তাাদের মাঝে বিরোধের কোন ছাপ নেই। সরকার কে চালাচ্ছে বা দেশের কী পরিস্থিতী তা বাদ দিলে আমাদের সকল জন গন এমন সংসদই চায় যেখানে সরকার ও বিরোধী দল উভয়ই থাকবে।

যুগ্ধ পরবর্তী সকল নির্বাচিত সরকারের আমলেই বিরোধী-দলকে রাস্তায় দেখা গেছে, আর লক্ষজনকভাবে সকল-বিরোধী দলের মাঠে থাকার কারঙুলো একই।
১। ভোটচুরি ও অবৈধ সরকারের পতন।
২। জনগনকে তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া।
৩। তত্বাবধায়ক সরকার।

আর সরকারের একই কথা
১। রাজাকার/জঙ্গীদের রক্ষা নেই।
২। জন গন আমাদের সাথে আছে।

বর্তমানে রাজাকার শব্দটি আমাদের সকল অঙ্গনে বিশেষ ব্যবহৃত হয়। আসলেই "রাজাকার" কারা? যারা যুগ্ধকালীন সময়ে আমাদের বাঙ্গালীদের উপর পাক-বাহীনির নির্যাতন চালাতে সাহায্য করেছে। এখানে আরও একটি কথা যোগ করা দরকার, তাদের অবশ্যই বাংলাদেশে থাকতে হবে, তবেই তারা রাজাকার।
বর্তমানে আমাদের দেশে সাধারণত রাজাকার বলতে জামায়াত শিবিরের লোকদেরই ধরা হয়, আর এই রাজাকারদের সাথে সাখ্যতা নেই এমন কোন সরকার আজও বাংলাদেশে নেই। এই রাজাকারদের সাথে নিয়েই রাজপথে ছিল বিএনপি, আওয়ামী-লীগ ও জাপা।

এখন সরকার শিক্ষা ব্যবস্থাকে ছাড় দিতে বিএনপিকে হরতাল তুলে নেবার আহব্বান করছেন, অথচ এই আওয়ামী-লীগের কারণেই একবার পরীক্ষা পিছিয়েছিল তিন মাস। আজ আমাদের দুই দলই গনতন্ত্র প্রতিষ্ঠা করে গলা ফাটিয়ে যাচ্ছেন, অথচ গনতন্ত্রের কোন নুন্যতম শিষ্টাচার তাদের কারো মাঝেই নেই।

আজ আওয়ামী-লীগ তত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের আমলে নির্বাচন প্রথা এনেছে, বিএনপি এর জন্য হরতাল, অবরোধ যা দেবার বা করার আছে করছে। আর এদের ঠান্ডা বা কোণঠাসা করতে যা দরকার তার সবই করছে সরকার, সেটা সংবিধানের ভিতর থেকেই হো আর বাইরে গিয়েই হোক।
আপনারা নিশ্চিত থাকতে পারেন, বিএনপি যদি কোন দিন ক্ষমতায় যায় তবে তারাও দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করতে চাইবে, আর আওয়ামী-লীগ চাইবে তত্বাবধায়ক সরকার। তারাও এই দাবীতে হরতাল করবে, অবরোধ ডাকবে, মানুষ মারবে.......... আরো কতো কী।

এই দলের নেতারা বা কর্ণধাররা যখন মুজিব বা জিয়ার আদর্শে চলার কথা বলেন তখন মনে হয়, মিথ্যা কথাও সাহস নিয়ে গর্বের সাথে বলা যায়। আজ যদি মুজিব বা জিয়া বেচে থাকতেন তবে এদের কর্ণধার থেকে সরিয়ে অন্য কাউকে দিতেন।
তারাও খারাপ ছিল, কিন্তু এতোটা না। তারা ক্ষমতায় থাকতে নিজেদের নামকে কলঙ্কিত করেন নি, কিন্তু এখন জাতির জনক রাজাকার আর ঘোষক পাকিস্থানি এজেন্ট হয়ে গেছে।


এতোকিছুর পরও স্বপ্ন দেখি পরবর্তী প্রজন্ম এদেশের রাজনীতিতে যোগ দিবে, জনক ও ঘোষকসহ সকল মানুষকে তাদের প্রাপ্য সন্মান ফিরিয়ে দিবে। আবার কোনদিন বলতে পারব, এ দেশের সবাই বাঙ্গালী।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×