সংবাদটা দেখেই আতকে উঠলাম। কেন হচ্ছে এরকম?
যারা জানেন না তাদের জন্য প্রথম আলোর সংবাদটি পুরো তুলে দিলাম। "রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে চাপাতির আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিদা বলেন, বিভিন্ন সূত্রে তাঁরা জেনেছেন, নিহত যুবকের নাম ওয়াসিকুর রহমান। তিনি ব্লগার ছিলেন। এ ঘটনায় জিকির ও আরিফ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবিরের ভাষ্য, ওয়াসিকুরের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। লাশের থুতনিসহ গলার পাশে চাপাতির আঘাতের গভীর চিহ্ন ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ওয়াসিকুরের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে রাজধানীর শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে এবং ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে মিরপুরে ব্লগার রাজিব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়।"
জানি না ভবিৎষতে কী হবে? তবে কী ব্লগে কোন কালো ছায়া পড়ছে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






