তোমার জন্য তুলে রাখা দুঃখগুলি চৈত্রের ঠাঁ ঠাঁ রৌদ্দুরের মত
এত তাড়াতাড়ি নেমে আসবে ভাবিনি,
ভাবিনি এত তাড়াতাড়ি তুমি প্রেম নিতে নিতে ক্লান্ত হয়ে বিমুখ হবে,
ভাবিনি আমার দুখের প্রলয়নৃত্যে মেঘনা যমুনার জল বেড়ে যাবে।
আজ আকাঙক্ষারা শুধু তোমাকে ছোঁয়ার স্বপ্ন দেখে।
ভাঙা ভাঙা রুপালি রৌদ্ররা আগুন রাঙা ফুলের শুভাশিস দেয় আমায়,
আমি যে এত দিন তোমার বদ্ধভূমিতে আবদ্ধ থেকেছি
আজ আড়ালে আবডালে চোখের জলে সব বেচতে বসেছি
আমায় রক্ষা কর বৃষ্টি
আমি উত্তপ্ত হতে হতে চৈত্রির ফাঁটা মাটির রাক্ষুসী হা হয়ে আছি
আমি একটু বৃষ্টির ছোঁয়া চাই,
বসন্ত প্রকৃতির মিষ্টি শীতল ছায়া চাই,
আর চাই তোমার প্রেম জড়িয়ে থাকা ঘোর লাগা মিমাংসিত দৃষ্টি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




