somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশরাফুল মাখলুকাতের বিবেক লাগে না

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আশরাফুল মাখলুকাত হতে গেলে
দুটো হাত লাগে দুটো পা লাগে
খাঁড়া শক্ত একটা মেরুদণ্ড লাগে
উন্নত মস্তিষ্ক একটা মাথা লাগে
দুটো চোখ কান লাগে নাক লাগে
সবাইকে বিমোহিত করার মতো
বাকপটুতা লাগে...

আধুনিক আশরাফুল মাখলুকাতের
একটা স্মার্ট ফোন লাগে
ফেসবুক আইডি লাগে
১৪০০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট লাগে
চার চাকা না হলেও অন্তত
দুচাকার একটা মোটর বাইক লাগে
ভালো ব্যাংক ব্যালান্স লাগে
ক্রেডিট কার্ড লাগে চাইনিজে খাওয়া লাগে
যমুনা ফিউচার পার্কে শপিং করা লাগে
ফি বৎসর কক্সবাজার সেন্টমারটিন যাওয়া লাগে
ঘন ঘন সেলফি তুলে আপলোড দেয়া লাগে...

দেশবরেণ্য আশরাফুল মাখলুকাতের
কানাডা অস্ট্রেলিয়ায় কয়েকটা বাড়ি লাগে
একাধিক প্রাডো মারসিডিস বেঞ্জ লাগে
গার্মেন্টস ব্যবসা লাগে ব্যাঙ্ক-বীমা লাগে
প্রধানমন্ত্রীর ত্রানতহবিলে দান করা লাগে
মন্ত্রীদের সাথে দহরম মহরম লাগে
মিডিয়া কাভারেজ লাগে,
স্যুট টাই পরা একপাল ভেড়া লাগে
কিছু গুরুত্বপূর্ণ চামচা মোসাহেব লাগে
ঋণখেলাপি দরবেশ হওয়া লাগে...

কালজয়ী আশরাফুল মাখলুকাতের
রক্ত রাজনীতি রমণীর সাথে নিরন্তর খেলা লাগে!
সংসদে একটা আসন লাগে
সংবিধানের দোহাই লাগে
শুল্কমুক্ত গাড়ী লাগে
সুইস ব্যাংকে অ্যাকাউন্ট লাগে
বেশ্যা স্বভাবের কিছু বুদ্ধিজীবী লাগে
কুকুরের মতো হিংস্র ছাত্র সংগঠন লাগে
প্রভুভক্ত পুলিশ আর চাটুকার আমলা লাগে
জাগ্রত জনতার মাথা-পা ভাঙ্গতে হাতুড়ি লাগে...

এই বাংলাদেশে-
আশরাফুল মাখলুকাত হতে এখন শুধু বিবেক লাগে না!
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×