somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিড়িয়াখানা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিশুরা চিড়িয়াখানা দেখতে খুব ভালোবাসে!
যেহেতু মানুষের আসল রূপ ওরা চেনে না এখনও
তাই খাঁচায় বন্দী নিরীহ পশুরাই ওদের কাছে
হিংস্র প্রাণীর উজ্জ্বল দৃষ্টান্ত...

আমি কিন্তু পশুটসু খুব একটা পছন্দ করি না
আর আগ্রহ নিয়ে দেখতেও চাই না!
অথচ এই পশুরাই স্বপ্নের ভিতর আমাকে অবিরাম জ্বালায়...
সেদিন ঘুমের ভিতর দেখি কতগুলো বিজ্ঞ হনূমান
অতিরিক্ত খেয়ে যাদের গোঁফ মধু আর মাখনে মাখামাখি,
আরও খাওয়ার লোভে যাদের বুক ভিজে আছে লালারসে-
আমার শার্টের কলার ঝাঁকিয়ে ধমকের সুরে বলছে,
‘আপনার এত খাই-খাই কেন মশাই? আপনি কি জানেন না
ভোগে নয়, ত্যাগেই সুখ!যান আগে ত্যাগ করে আসুন!’

আমি বাঁশবাগানের ভিতর বহুক্ষণ ঘোরাঘুরি করে বুঝলাম
ত্যাগ আমার দ্বারা হবে না; কারণ ত্যাগ করার মতো
যথেষ্ট ভরপেট আমি ছিলাম না! তাই পকেট থেকে একটা
ঘামে ভেজা সদাই-এর লিস্ট ওখানে ফেলে চলে এলাম!

সড়কে দীর্ঘ সময় দাঁড়িয়ে রোজ অপেক্ষা করতে হয়
কোনো বাসের দরজায় অথবা লেগুনার পেছনে
একটা পা কোনমতে রাখতে পারি কিনা!
যদিও জানি একটা পা ফেলার জায়গাও কেউ দেয় না...
দেখি উল্টো পথ দিয়ে হায়েনার দল বেরিয়ে যায়
রাষ্ট্রীয় প্রটোকলে! আমি ফুটপাথ দিয়ে হাঁটতে থাকি-
দুটো চাকা লাগানো কতগুলো উড়ন্ত চামচিকা এসে বলে,
‘আঃ জ্বালা! রাস্তায় নেমে মরতে পারিস্ না বেটা?
যত্রতত্র থামার এত সময় কি আমাদের কারও আছে!’

আমি মাটিতে নেমে বড়ই বিস্মিত হলাম!
এখানে মনুষ্য বসতি কোথায়? এ যে এক চিড়িয়াখানা-
আকাশে শকুন আর চারদিকে সাপ কুমির শেয়ালে ভরা;
কিভাবে প্রাণ বাঁচাবো আমি এক অসহায় মুরগীর ছানা?

ধুকতে ধুকতে নিজের খোঁয়াড়ে ফিরে আসি রাত দশটায়,
সিঁড়িতে কর্কশ স্বরে ডাক দেয় এক বৃদ্ধ কাক-
‘সামনের মাসে বাড়িভাড়া বেড়ে যাবে দু’হাজার টাকা,
আর ইলেক্ট্রিসি বিল ইউনিটে বেড়েছে এক টাকা বিশ পয়সা
গ্যাসের রেটও বাড়বে বাড়বে করছে কিছুদিন ধরে
সুতরাং বাড়তি টাকাটা যোগাড় রাখতে ভুলবেন না যেন!’
আমি হাতঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম, ভাবার মতো একটুও
সময় নেই আমার! কারণ আমাকে একটু ঘুমিয়ে নিয়ে
পরের দিনের কুরুক্ষেত্রের জন্য প্রস্তুত হতে হবে!

ঘুমের ভিতর আমি এক ভালো স্বপ্নই দেখলাম!
আমার চারপাশে অনেকগুলো লোহার গরাদ-
ছোট ছোট বেশ কিছু শিশু আমাকে দেখতে এসেছে,
আমি চিড়িয়াখানার এক ক্ষুদ্র প্রজাতি যাকে ওরা খুব ভালোবাসে!!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×