somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল ও ভয়ঙ্কর কিছু কল্পনা

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল কিংবা অবরোধ নিয়ে আমার তেমন কোন মাথাব্যাথা নেই। কারণ আমার খাওয়া, ঘুরাঘুরি, আড্ডা, পরীক্ষা ও একখানা খণ্ডকালীন চাকরি সবই স্বাভাবিক নিয়মে চলছে। কোনো কিছুতেই কোনো ব্যতয় ঘটছে না। বরঞ্চ হরতালকে অন্যান্য দিনের চেয়ে সুবিধাজনক মনে হচ্ছে। কারণ রাস্তায় জ্যাম নেই, জনসমাগম কম। সুতরাং সব মিলিয়ে হরতাল জিন্দাবাদ।

কিন্তু নিজের সব চিন্তা আজ মুহুর্তের মধ্যে অন্য দিকে মোড় নিল। অফিসে আসার জন্য বাসে উঠলাম। হঠাৎ মস্তকের ভিতর ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল। প্রথমে নিজেকে ঘিরে, তারপর বাসের সব যাত্রীদের ঘিরে। আমার মুখ জ্বালাপোড়া করতে লাগল, আগুনে পুড়ে ছাই হওয়ার মতো। তারপর পুরো শরীর। ইচ্ছে করছে বরফে ঢেকে রাখি নিজেকে। আস্তে আস্তে জ্বালাটা কমলো। কিন্তু শুরু হলো নতুন এক খেলা।

আমার সামনেই বসে ছিল একটা মেয়ে। তার চেহারা অতি মায়াবী, গায়ের রং অনেকটা হলুদ। তার হাতে কিছু খেলনা, সম্ভবত বাচ্চাশিশুর জন্য কেনা। আমার মাথায় হাসির শব্দ হতে লাগল। মায়ের ঝলসানো দেহকে নির্মম এক খেলনা ভেবে খিল খিল করে হাসছে অবুঝ শিশু।

স্কুলের বিদায় অনুষ্ঠান করে বাসায় ফিরছিল দুই বালক। তাদের শার্টে সাইনপেনে লেখা অদ্ভূত সব মন্তব্য। একে অপরের দিকে তাকিয়ে তারা হাসিঠাট্টায় মশগুল। আমার নষ্ট-মাথা তাদের নিয়ে বিশ্রী কিছু ভাবছে। দুইটা কঙ্কাল জড়াজড়ি করে রাস্তায় শুয়ে আছে। তাদের শার্টের এককোনা এখনও অক্ষত, ওখানে লেখা বেঁচে থাকলে একসাথে বাঁচব, মরলে একসাথে মরব। দুই বন্ধু একসাথে কঙ্কাল হয়ে গেছে। তাদের দেখছে আশপাশের উৎসুক মানুষজন।

আবার স্পষ্ট কিছু অদ্ভূতুড়ে কল্পনা জাগ্রত হয়। দশ বারোটা কুকুর একসাথে তেড়ে আসছে। মানুষের মতো তাদেরও হাত আছে, পা আছে, মাথা আছে। সবার কাছে একটা করে লোহার পাইপ। ড্রাইভারকে পিটিয়ে প্রথমে রক্তাক্ত করা হলো। তারপর যাকেই হাতের নাগালে পেল, তাকেই বেধড়ক মার দিল। অবশ্য আমাকে আমি রক্ষা করেছি, হাতের নিচ দিয়ে কিভাবে যেন উদ্ধার পেয়ে গেলাম। কিন্তু উদ্ধার পায়নি পাশে বসা আমার প্রিয় বন্ধু। আমি নিরাপদ দূরত্ব থেকে রক্তপাতের দৃশ্য দেখছি, আমার বন্ধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে ‘বন্ধু’ শব্দটিকে আমি দারুণভাবে কলঙ্কিত করেছি।

এরমধ্যে কয়েকবার সুপারভাইজার ভাড়া চাইতে আসলো, আমি খেয়াল করিনি। যে গন্তব্যে আমার যাওয়ার কথা ছিল, তা অনেক আগেই পার হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাস থেকে নামলাম। কল্পনা থেকে এবার বাস্তবে নেমে আসলাম। ভাবছি, সত্যই যদি বাসে কেউ আগুন ধরিয়ে দিত? কিংবা পাইপ নিয়ে ভাংচুর চালাত? আসলেই কি আমি রক্ষা পেতাম? নাকি পুড়ে ছাই হয়ে যেত আমার আদরের শরীর?

অফিসের কাজ শেষ। আমি যেখানে থাকি, আবার সেখানে ফেরত যেতে হবে। কিন্তু আমি যেন অবশ হয়ে আছি, কিছুতেই বাসে উঠতে পারছি না। একটার পর একটা বাস চলে যাচ্ছে। আমার লোমগুলো কাঁটার মতো দাঁড়িয়ে আছে। মধ্যরাতে অলৌকিক কোন ঘটনা দেখলে যেমনটা হয়। একটার পর একটা চিন্তা আবার আমাকে আঘাত করতে লাগল। তবে কি আমি এই একই স্থানে থেকে যাব?

আমার এতসব কল্পনা কি অবাস্তব কিছু? আমি মনে করি না। এ ভাবনাগুলোর জন্য আমাদের চারপাশে খুব স্বাভাবিকভাবে ঘটে যাওয়া অশ্লীল ঘটনাগুলো দায়ী। রাস্তায় যারা যাতায়াত করে আমি নিশ্চিত নিজের মৃত চেহারাটা তাদের চোখের সামনে বার বার ভেসে আসে। নিজেকে মৃত কল্পনা করেও তাদের পথ চলতে হয়, এর চেয়ে নির্মম আর কি হতে পারে? আমরা এ থেকে নিরাময় চাই। সুস্থ ভাবনার মাঝে নিজেকে বিস্তৃত করতে চাই। সুন্দর একটা দেশ চাই।
........................মেহেদী...............................
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×