খুনের বদলা চাই
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুনের বদলা চাই
আবদুল হাকিম নাহিদ
আমি নির্বাক অবরুদ্ধ অসহায়
অবহেলিত অস্তিত্বহীন
জীর্ণ শীর্তাত
কদাচারী।
আমার রক্ত মাংসে পেশী আছে
দুই বাহুতে শক্তি আছে
বুকের ভেতর তেজ আছে
দু’চোখ জোড়া স্বপ্ন আছে।
আমি খুনির বিচার চাই
সব খুনেরই বদলা চাই
আকাশ পানে বৃষ্টি চাই
স্রষ্টা থেকে শক্তি চাই।
বায়ান্ন বাষট্টি উনসত্তর একাত্তর
সব খুনেরই শাস্তি হবে
শীতল মাটি কেঁপে ওঠবে
শহীদেরা রব তোলবে
“ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের কফিন চাই।”
আমি খুনির বিচার চাই
সব খুনেরই বদলা চাই।
সব ঘাতকের হাড় চাই
মুজিব হত্যার লাশ চাই
জেল হত্যার দন্ড চাই
জিয়ার খুনের বিচার চাই
মঞ্জু হত্যার রায় চাই
নুর হোসেনের ঘাতক চাই
সব বিচারের শেষ চাই
বিডিআর বিদ্রোহের সাঁজা চাই
বিশ্বজিৎয়ের বদলা চাই
দেলোয়ারের রক্ত চাই
সোহেল রানার মাথা চাই।
আমি শৃঙ্খল লুণ্ঠক কণ্টক
নির্দয় পাষাণ পিশাচ
দুর্দিনে দুর্মর দুর্ধর্ষ ডাকাত।
আমি জিঞ্জীর বজ্রবর্ষী বহ্নি-শিখা
উত্তাল সমুদ্রের সুনামি সিডর
লাখো জনতার অনল বায়ু
রক্তচোষা মহা দানব।
আমি অবিনশ্বর,বার বার ফিরি
মানি না বন্ধন,জানি নাকো আইন
চলি দুর্গমে দৃপ্ত পায়ে।
কবর খুঁড়ে শ্রান্ত দেহে
জায়নামাযে বসে
শুনতে পাই জাহান্নামের করুণধ্বনি
শকুনের আর্তনাদ।
আমি খুনির বিচার চাই
সব খুনেরই বদলা চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন