somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারে বলি ভাই? বোবার মত বসে থাকা ছাড়া কোন উপায় আজি নাই...

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ এর ঘটনা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভাল পড়াশোনার জন্য হল ছেড়ে ৩ বন্ধু মিলে বাসা নিলাম। গুপিবাগে ৩ বন্ধু মিলে একসাথে একটি ছোট্ট রুমে থাকতাম, একসাথে খেতাম। এরই মাঝে এক বন্ধু তার Destiny নিয়ে ব্যাপক চিন্তিত হয়ে অবশেষে নিজের Destiny ফেরাতে Destiny তে যোগ দিল। ক্লাস শেষে বাকিটা সময় Destiny র কাজেই ব্যয় করতো। আমরা বাকি দুজন সময় পেলেই তাকে বোঝাতে চাইতাম এইসব ছার, প্রয়োজনে আমাদের মত স্টুডেন্ট পড়া, তাতেও কিছু আসবে। সত্যি বলতে কি একটা সময় আমরা বিরক্ত হয়ে ওকে অনেক কটু কথা ও বলেছি যা বলা ঠিক হয়নি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ওকে ভুল পথ থেকে সরিয়ে আনা। কিন্তু আমরা ব্যর্থ হই। সে স্ব-পরিবারে এর সাথে জড়িয়ে পড়ে। একদিন ওকে প্রশ্ন করেছিলাম “ Destiny র নামে এই যে মিডিয়ায় নানা রিপোর্ট হচ্ছে তার পর ও কি তোর Destiny কে বিশ্বাস হয়?” ও আমাকে খুব সুন্দর করে উত্তর দিয়েছিল তার পুরোটা গুছিয়ে বলতে পারবো না কিন্তু মানেটা ছিল এই রকম—“ আমাদের(Destiny) সাফল্য দেখে নানা মিডিয়া নানা গুজব ছড়াচ্ছে। এই গুজবের প্রতিবাদ করার জন্যই আমরাও মিডিয়া ব্যবহার করবো, আমাদেরও নিজেদের মিডিয়া আসছে...( বৈশাখী টিভি, Destiny সংবাদপত্র... আরও অনেক)” । এখানে উল্লেখ্য এই কথাটা আমার বন্ধু বলেছিল ২০০৯ এ। এর পর যখন Destiny র ফাঁকিবাজির / প্রতারনার সব তথ্য একে একে মিডিয়া গুলোতে প্রচার হতে থাকে তখন বৈশাখী টিভি ছাড়লেই দেখা যেত Destiny’র জয়জংকার।
কাল বাসায় বসে টিভি দেখতে দেখতে খুব বিরক্ত লাগছিলো তাই একটু দিগন্ত টিভি চালালাম। ৫ মিনিট পর আমার অনুভূতি শক্তিতে ব্যাপক তারতম্য লক্ষ্য করছিলাম। মনে হচ্ছিলো আমি পৃথিবীর অন্য কোন গ্রহে বসে অন্য কোন গ্রহের খবর শুনছি। হঠাৎ মনে হল শুনলাম বাংলাদেশের কোন এক রাজনৈতিক দল নাকি বলেছে "গণহত্যা রোধে তারা জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে।" তখন আমার বোধ ফিরল। না এইবার আমি Sure এই ঘটনা গুলো বাংলাদেশেরই। নিজেদের চ্যানেল বলে শুধু শিরোনামের পরিবর্তন। যেমন পুরেছে হিন্দু বাড়ি শিরোনাম হচ্ছে “ ধর্মপ্রাণ মুসল্লির বাড়িতে আগুন” অথচ ভিডিও এডিটর খেয়াল করেন নি যে ভিডিও তিনি দেখাচ্ছেন তাতে বাড়ির উঠানে তুলসী গাছের অস্তিত্ব লক্ষণীয়!!
কী আর করা!! যে উদ্দেশে চ্যানেল প্রতিষ্ঠিত সেই কাজেই তো ব্যবহার হবে এটাই স্বাভাবিক। কিন্তু বিবেক বলেও তো একটা কথা আছে ! না তা বুঝি আর নেই। আর তাইতো সব অন্যায়ের বিরুধে কথা বলা মুন্নি সাহা নির্বাক হয়েজান সাগর-রুনির হত্যা প্রসঙ্গে। কারণ সবার আঙ্গুলটা যে তার চ্যানেলের মালিকের দিকেই!! তাকেই বা দোষ দিয়ে কি লাভ, ইচ্ছা থাকলেও হয়তো তার উপায় নেই!!!
কারে বলি ভাই? বোবার মত বসে থাকা ছাড়া কোন উপায় আজি নাই...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×