somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছিনতাই হওয়া ব্যাগ

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বৃহস্পতিবার একটা ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছিল। অফিস থেকে ফিরে একটু ঘুরতে বের হলাম। রিকশা নিয়ে মোহাম্মাদপুর পুরাতন থানা রোডের দিকে যাচ্ছিলাম। কাছাকাছি পৌছাতেই হঠাৎ লক্ষ্য করলাম আমার রিকশার পাশ দিয়ে দ্রুত গতিতে একটি মোটর সাইকেল চলে গেল আর সেই মোটর সাইকেল থেকে একটি ল্যাপটপের ব্যাগ পরে গেল, কিন্তু মোটর সাইকেল টি থামল না। আমার রিকশা চালক রিকশা থামিয়ে ব্যাগটার দিকে এগিয়ে যেতেই আমি তারাতারি নেমে ব্যাগটা নিজের দখলে নিয়ে নিলাম। কারণ এর আগে একদিন এক রিকশা চালককে দেখেছি একটি মোবাইল ফোন রাস্তা থেকে তুলে নিজে রেখে দিতে। তাই একজন সচেতন মানুষ হিসেবে আমার বিবেক আমাকে বলে ব্যাগটি নিয়ে যার ব্যাগ তাকে ফিরিয়ে দিতে।

যা হোক ব্যাগটি নিয়ে রিকশা থেকে নেমে গেলাম। রাস্তার ধারে বসে ব্যাগটি খুলে দেখলাম কোন যোগাযোগের ঠিকানা পাওয়া যায় কিনা। ব্যাগের মধ্যে কিছু Deed এর কপি, একটি ডাইরি আর একটি খামে কিছু সাইন করা চেক ছিল। আমার ব্যাগটি খোলার উদ্দেশ্য ছিল দুটি- এক যোগাযোগের ঠিকানা বের করা আর দুই- বোম বা বিপদজনক কিছু আছে কিনা তা নিশ্চিত হওয়া। ব্যাগের পেছনের দিকে অনেক Visiting কার্ড এর সাথে পেলাম একটি অফিস ID কার্ড, টাই দিয়ে প্যাঁচানো, আর একটি পকেটে এক গুচ্ছ চাবি। ID কার্ড টি ছিল RUNNER Motors Ltd এর, লোকটির নাম “Uttal”. কার্ড থেকে নম্বর নিয়ে কল দিলাম Emergency Contact নম্বরে। বললাম Uttal সাহেবকে জানাতে উনি যেন আমার নম্বরে যোগাযোগ করে তার ব্যাগটি সংগ্রহ করেন। কল দেওয়ার পর ১৫ মিনিট হয়ে গেল কোন কল পেলাম না। আবার কল দিলাম, উনি বললেন Uttal সাহেবকে জানানো হয়েছে। তার পরও প্রায় ২০ মিনিট কোন কল আসলো না। মেজাজটা খারাপ হয়ে গেল, যার ব্যাগ তার কোন গুরুত্ব নাই আমার কি?

বাসার ফেরার জন্য রিকশা নিলাম। কৃষি মার্কেট এসে ফোন পেলাম। আমি লোকটাকে বললাম কৃষি মার্কেট এসে ব্যাগটা নিয়ে যেতে। লোকটি বলল সে কৃষি মার্কেট চেনে না !! আমি বোকা হয়ে গেলাম, আমি বললাম আপনি যে রোড দিয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন ওই পথ ধরে সামনে আসলেই কৃষি মার্কেট। তখন লোকটি বলল “ ভাই আমার ব্যাগটা ছিনতাই হয়ে গেছে “খালেক পাম্প” এর সামনে থেকে।“ এই কথা শুনে আমার হার্ট বিট বেড়ে গেল। আমি বললাম ভাই আমি ব্যাগটা একটি দ্রুতগতির মোটর সাইকেল থেকে পরে যেতে দেখে তুলেছি, মোহাম্মাদপুর পুরাতন থানা রোড থেকে রাত ৮: ২৬ মিনিটে। যদি ছিনতাইকারীরা ব্যাগ থেকে সব রেখে ফেলে দিয়ে থাকে তাহলে আমি তার দায় নিতে পারবো না, আমি ব্যাগটা থানায় জমা দিয়ে দিচ্ছি,আপনি উপযুক্ত প্রমান দিয়ে নিয়ে নিবেন।

শেষে Uttal সাহেবের অনুরধে আমি ব্যাগটি থানায় জমা না দিয়ে তাকে “সূচনা” কমিউনিটি সেন্টারের সামনে আসতে বলি। তারপর অনেক সময় কেটে যায়, লোকটির কোন দেখা নাই। আবার কল দিলাম লোকটি জানালো ১-২ মিনিট লাগবে। তারপর ও কেটে গেল ১৫ মিনিট, আবার ফোন দিলাম, কারণ আমার তখন ভয় বেড়ে যাচ্ছিল। ভাবছিলাম সাহায্য করতে গিয়ে কোন বিপদে জড়িয়ে না যাই!! রাত ১০ টা বাজতে চলল কিন্তু লোকটার কোন দেখা নাই। এইবার বিরক্ত হয়ে তাকে ফোন দিয়ে বললাম “ ভাই আপনার কথা আমার কাছে সুভিদের মনে হচ্ছে না, আপনি ১ মিনিট বলে ২০ মিনিট আমাকে দার করিয়ে রেখেছেন, আমি ব্যাগটি আদাবর থানায় জমা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে যান”। ফোন রেখে থানার দিকে যাওয়ার জন্য রিকশা নিলাম, রিকশায় উঠে মনে হল যেহেতু ব্যাগে অনেক টাকার সাইন করা চেক আছে, থানায় জমা দিলে পুলিশ ওই লোকের কাছথেকে ১০-১৫ হাজার টাকা না নিয়ে ছাড়বে না, থাক আর একটু অপেক্ষা করে দেখি যদি আশে!!

অবশেষে আরও কিছুক্ষণ আমার টেনশন বারিয়ে লোকটি কল দিয়ে বলল সূচনার গেটে আছে। আমি এগিয়ে গিয়ে দেখি সে রীতিমত তার বাহিনী নিয়ে এসেছে!!! একবারের জন্য মনে হল – আবার আমাকেই ছিনতাইকারী বলে মাইর না দেয়!! মেজাজ টা খারাপ হয়ে গেল। আমি সামনে যেতেই অনেক আন্তরিকভাবে লোকটি আমাকে বলল যে ব্যাগটি তার। তার সাথে থাকা বাকি ২ জনের সাথে ও কথা হল। লোকটি আমাকে তার GD কপিটা দেখাল। আমি ব্যাগটি তার হতে দিয়ে বললাম দেখেন সব ঠিক আছে কিনা, আর না থাকলে ও আমি কিছু জানি না। এর পর সংক্ষেপে ব্যাগ পাওয়ার ঘটনা খুলে বললাম। সে তার ব্যাগের ভেতর থাকা সব চেক ও অন্যান্য সব কিছুই ফিরে পেল। খুব খুশি হয়ে আমায় ধন্যবাদ দিতে লাগলো। সব কথা শেষে আমি একটু দুঃখ প্রকাশ করলাম তার ব্যবহার প্রসঙ্গে। সে বার বার আমাকে তার অবস্থান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে প্রায় ১ ঘণ্টা দার করিয়ে রেখেছে।

ওই ঘটনায় Uttal সাহেবের সন্দেহজনক ব্যবহার থেকে আমি যে ভয় পেয়েছিলাম তা বলে বোঝানোর মত নয়। তবে বেশ ভাল লেগেছিল তার ব্যাগটি ফিরিয়ে দিতে পেরে। হয়তো এমন ঘটনা কমই ঘটেছে-কারো ব্যাগ ছিনতাই হওয়ার পর সব সহ ফিরে পেয়েছে কোন প্রকার ঝামেলা ছাড়া।
কিন্তু আমি ওই ঘটনার পর সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের পরিস্থিতিতে আর কখনই ব্যাগ তুলবো না। কারন হয়তো Uttal সাহেবের কাছ থেকে পাওয়া ভয়!!আপনার যদি কেউ যদি Uttal সাহেবের মত পরিস্থিতিতে পড়েন প্লিজ নিজের যতটা সময় দরকার চেয়ে নিন কিন্তু কাউকে মিথ্যা কথা বলে তার আস্থা হারাবেন না।

আর যদি কেউ আমার এই Shihan Kadri Uttal ভাইটিকে চেনেন প্লিজ বলে দিবেন, কেউ জানতে চাইলে যেন তিনি তার নিজের সত্য অবস্থানের কথা বলেন, বিভ্রান্তিকর তথ্য দিয়ে উপকার করতে ইছুক কাউকে ভয় পাওয়াবেন না, তাহলে সে ভবিষ্যতে আর কারো উপকার করতে ভয় পাবে...
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×