অনেক দিন পর নতুন স্পীকারের সংসদ পরিচালনা দেখবো বলে BTV চালু করলাম- আমার ভাগ্য এতটাই খারাপ যে তখন স্পীকার একটি বিল সংসদে উত্থাপনের জন্য মাইক দিলেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সাহেবকে।
যারা যারা ওই মুহূর্তে অধিবেশনটি দেখছিলেন তারা বলতে পারবেন উনি কি বলেছেন!!!
প্রথমে তিনি বিলটি উপস্থাপনের জন্য স্পীকারের অনুমতি প্রার্থনা করলেন। যথারীতি স্পীকার অনুমতি দিলেন এবং বললেন
-“ মাননীয় মন্ত্রী এবার আপনি আপনার বিলটি মহান সংসদে উপস্থাপন করুন”।
এর পর পরপর ৫-৬ বার শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু প্রার্থনার লাইনটি পুনরায় বলতে থাকেন !!
স্পীকার তাকে আবার বলেন “মাননীয় মন্ত্রীমহোদয়, আপনি আপনার বিলটি উত্থাপন করুন”,
এর পর শ্রমমন্ত্রী আবার অনুমতি প্রার্থনা করলেন !!!
এ সময় অন্যান্য সংসদ সদস্যরা হই হুল্লোড় করে বলতে থাকেন, বলেন বিলটি উপস্থাপন করছি...
তখন তিনি হাতের কাগজটি তুলে সবাইকে দেখিয়ে বললেন- কোন লাইন?? এরপর আবার আগেন লাইনটাই পরতে যাবেন এমন সময় সবাই তাকে থামিয়ে হই হুল্লোড় করে উঠতেই মন্ত্রী সাহেব তরিঘরি করে বললেন -“বিলতি উপস্থাপন করছি, ধন্যবাদ” !!!
বাপরে !!! এই যদি হয় দেশের মন্ত্রীদের অবস্থা !!! তাহলে ভাল কিছু আশা করে কি লাভ!! দোষ তো আমাদেরই, আমরাই তো এদের ভোট দিয়ে ক্ষমতায় আনি।
ভাবছি আগামী নির্বাচনে আমার বাসায় যে ভোট চাইতে আসবে তাকে বলবো – “ আগে একটা গরুর রচনা লিখে দেন, তার পর ভেবে দেখবো”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



