somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছCআAড়RএEএEড়R।.

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইতো সুখী হতে চায়………….। সেই বিখ্যাত গান। কিন্তু ক’জনইবা সুখী হয়? আসলেই, সবাই চায় সুখী হতে। কিন্তু জীবনের নানা টানাপোড়েনের মধ্যে সুখ জিনিসটি অনেকের অধরাই থেকে যায়। সুখ থাকে সুখের জায়গায়। আর জীবন এগিয়ে যায় তার নিজস্ব গতিতে।
সুখ একটি মানসিক অবস্থার নাম, যা ইতিবাচক চিন্তার মাধ্যমে অর্জন করা যায়। আর মানসিক অবস্থা নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার ওপর। যেমন ধরুন, আপনার অফিস। সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যদি আপনার সম্পর্ক ইতিবাচক না হয় তাহলে পুরো অফিসটাকেই মনে হবে কারাগারের মতো।
যাই হোক, সবাই সুখের পেছনে ছুটছে, আমরাও ছুটছি। সুখ আমাদের অর্জন করতেই হবে। আসুন, জেনে নেই জীবনকে সুখময় করে তোলার কয়েকটি টিপ্স।
১. সঠিক ক্যারিয়ার বাছাই করুন
অনেকেই আছেন বাবা-মা, শিক্ষক কিংবা বড় ভাইবোনের মতানুযায়ী ক্যারিয়ার বাছাই করেন। এক্ষেত্রে অনেকেই কর্মজীবনে সুখী হতে পারেন না। কারণ আপনার পছন্দ ছিল ডাক্তারি পেশা, কিন্তু অন্যদের পরামর্শ মতো আপনি হয়েছেন ইঞ্জিনিয়ার। ফলে কর্মক্ষেত্রে আপনার মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। বঞ্চিত হচ্ছেন কর্মক্ষেত্রের সুখানুভূতি থেকে। এজন্য বাবা-মা, শিক্ষক, বড় ভাই-বোন তথা অন্যের পছন্দের চেয়ে নিজের আগ্রহকেই অগ্রাধিকার দিন। কারণ নিজের আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার অর্জন করা মানে কর্মজীবনে অর্ধেকটাই সফল আপনি।
তবে একথা মনে করার অবকাশ নেই যে, অন্যের পরামর্শ নিতে আপনাকে বারণ করছি। অবশ্যই অন্যের পরামর্শ নিতে পারেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
২. জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন
আমাদের প্রাত্যহিক জীবনের বড় একটা অংশ জুড়ে থাকে সমস্যা। সুতরাং সমস্যা দেখে ভেঙ্গে পড়ার সুযোগ নেই। আত্মবিশ্বাস তৈরি করুন যাতে জীবন চলার পথে চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা সম্ভব হয়। প্রতিটি সমস্যাকে জীবনে সফলতার পথে এক একটি ধাপ হিসেবে বিবেচনা করুন।
৩. পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করুন
সময় নিয়তই পরিবর্তনশীল। সেজন্য সবকিছুতেই সময়ের সঙ্গে পরিবর্তন আসে। কিন্তু অনেকেই এই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন না। ফলে তার মধ্যে তৈরি হয় এক ধরনের হতাশাবোধ। জীবনের প্রতি হারিয়ে ফেলেন আগ্রহ। সেজন্য বলছি, জীবনের যে কোনো পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করুন। কারণ, জীবনে পরিবর্তন একটি ধ্রুবক। এটি চিরন্তন। সুতরাং জীবনে কিংবা কর্মক্ষেত্রে সকল পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ ও উপভোগ করুন।
৪. নিজেকে আপডেট রাখুন
কর্মক্ষেত্রে আপনি যাই করুন না কেন সে সম্পর্কে আপডেট থাকুন। সব সময় নতুন কিছু শেখা ও অর্জনের চেষ্টা করুন। বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিন পড়ে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন। নিত্য-নতুন প্রযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনার আগ্রহের ক্ষেত্র সম্পর্কিত সংবাদ ও ট্রেন্ড তথা গতি প্রকৃতি সম্পর্কে খোঁজখবর রাখুন।
৫. নিজেকে সংগঠিত ও পরিপাটি রাখুন
নিজেকে সুসংগঠিত, পরিপাটি ও শৃঙ্খলাবদ্ধ রাখা আপনার সফল ক্যারিয়ারের জন্য খুবই জরুরি। সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল জীবন যাপন করুন। খাওয়া-দাওয়া, ঘুমানো প্রভৃতি ক্ষেত্রে কখনো অনিয়ম করবেন না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্র তথা জীবনে রুটিন মেনে চলার অভ্যাস করুন। কাগজ-পত্র, ফাইল, টেবিল, পোশাক-পরিচ্ছেদ, বিছানাসহ সবকিছু গুছিয়ে রাখুন।
৬. অগ্রাধিকার নির্ধারণ করুন
আমাদের জীবন খুবই ছোট। কিন্তু করণীয় অনেক। সেজন্য অনেক কাজ একসঙ্গে আমাদের সামনে এসে দাড়ায়। এসময় বিচলিত না হয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করুন। যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে করুন। এছাড়া সময় সময় কাজগুলোর পর্যালোচনা করুন। এতে করে আপনার স্বপ্ন সফল করা সহজ হবে। কাঙ্খিত লক্ষ্যটি সব সময় মনে থাকবে। আপনার লক্ষ্য যদি আপনার সামনে পরিষ্কার না থাকে, তাহলে কখনোই তা অর্জন করা সম্ভব হবে না।
মনে রাখবেন, জীবন সম্পর্কে নেতিবাচক ধারণা নেয়া খুবই সহজ। কিন্তু ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য চাই মোটিভেশন, আত্মবিশ্বাস এবং লক্ষ্য ও উদ্দেশ্যের দৃঢ়তা।
সবাই সুখী হোন।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×