somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়েল লাইফ জোক্স - টেকনোলোজি (এক)

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তিনটা বাজে। মামুন কম্পিউটারের সামনে তার এসাইমেন্ট নিয়ে ব্যাস্ত। কাল সকাল দশটার ভিতর এসাইনমেন্ট জমা দিতে হবে। এতদিন এসাইনমেন্ট ফেলে রাখার মজা এখন টের পাচ্ছে সে। এক সাপ্তাহে তার এসাইমেন্ট জমেছে মোট আটটি। সারারাত খেটেও শেষরক্ষা হবে কিনা তা নিয়ে সন্দিহান।

মামুনের রুমমেট আনোয়ারও কম্পিউটারের সামনে বসে আছে। তবে সে এসাইনমেন্ট করছে না। অনলাইন বন্ধুদের সাথে চ্যাটিং করছে সে। চ্যাটিং বেশ জমে উঠেছে। এটা তার রুটিন জব। টেকনোলোজিতে খুবই পারদর্শী সে। ফ্লাটমেটদের কম্পিউটারের যেকোন সমস্যা হলে তার ডাক পড়ে। ফ্লাটের সবাই জানে, কম্পিউটার আর ইংরেজি - এই দুইক্ষেত্রে আনোয়ারের দক্ষতা প্রশ্নাতীত।

ওদিকে মামুন এসাইনমেন্ট শেষ করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। একনাগাড়ে অনেকক্ষণ খেটে বেশ ক্লান্ত সে। এবার একটু জিরিয়ে নেয়া যাক। ইউটিউব সাইটে গিয়ে একটা ভিডিও দেখছে সে। হঠাৎ আনোয়ার চেঁচামেচি শুরু করলো।

আনোয়ার - এটা কি করলেন মামুন ভাই, আমার নেট কানেকশন কেটে দিলেন কেন ?
মামুন - আমি আবার কখন আপনার নেট কানেকশন কাটলাম। আমি তো এসাইনমেন্ট করছি।
আনোয়ার - কোথায় এসাইনমেন্ট ? আপনি তো ইউটিউব দেখছেন।
মামুন - হ্যা, অনেকক্ষণ কাজ করে একটু টায়ার্ড আমি। তাই রিফ্রেশমেন্টের জন্য ইউটিউবের ভিডিও দেখছি। কিন্তু এর সাথে আপনার নেট কানেকশন কাটার সম্পর্ক কি ?
আনোয়ার - আরে ইউটিউব দেখতে গিয়েই তো সর্বনাশ করে ফেলেছেন। জানেন ইউটিউব কত ব্যান্ডউইথ খায় ? এই ব্যান্ডউইথের চাপে পড়েই তো আমার নেট কানেকশন কেটে গিয়েছে। ইশ, কি দারুন চ্যাটিং হচ্ছিল।
মামুন - এমন অদ্ভুত কথা তো জীবনে শুনিনি ! ব্যান্ডউইথে চাপ বাড়লে নেট কানেকশন স্লো হয়ে যাবার কথা। কিন্তু ডিসকানেক্ট হবে কেন ? আর হলে তো সবারই ডিসকানেক্ট হবার কথা, যেহেতু একটা লাইন থেকেই সবাই কানেকশন নিয়েছে। দেখুন আমার পিসিতে ইন্টারনেট ঠিকমতোই চলছে। হয়তো আপনার কেবল আলগা হয়ে গেছে, অথবা আপনার পিসিতে ভাইরাসজনিত সমস্যা আছে।
আনোয়ার - ভাইরাস না কচু ! সবকিছু নষ্টের গোড়া আপনি। জানেন না বোঝেন না। শুধু কি নিজেরটা দেখলে হয় ? আরেকজনের সুবিধা অসুবিধার কথা একটু ভাবেন না কেন ? আপনার বোকামীর মাশুল দিতে হচ্ছে এখন আমাকে।
মামুন - ( ঠাট্টাচ্ছলে ) জোক করতেসেন নাকি আনোয়ার ভাই ? মাঝেমধ্যে জোক করা ভাল। দেখলেন তো আমার ম্যাজিক। মন্ত্র পড়ে আপনার নেট কানেকশন কেটে দিলাম। এখন আমাকে কি খাওয়াবেন বলেন। নইলে কিন্তু কানেকশন ফেরত পাবেন না।
আনোয়ার - ( কাঁদোকাঁদো স্বরে ) রাখেন আপনার জোক। আপনারা গন্ডমূর্খের দল। কম্পিউটার বোঝেন না, ইংরেজি জানেন না। আমি NIIT থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। টেকনিকাল ব্যাপারগুলো আমার চেয়ে ভালো কেউ জানে না। আপনার নেট কানেকশন কেটে যাবার পেছনে আপনার ইউটিউব ভিডিও দেখাই দায়ী।

কথা বলতে বলতে হঠাৎ আনোয়ার লক্ষ্য করে তার পিসি রিস্টার্স্ট হওয়া শুরু করেছে। একবার, দুইবার, তারপর লাগাতার। পিসি বন্ধ হয়, আবার চালু হয়, তারপর আবার বন্ধ হয়, আবার চালু। আর থামছে না। আনোয়ার এটা ওটা গুতাগুতি করে কিছুতেই তার পিসিকে সচল করতে পারে না।

মামুন - সুইচ অফ করে প্লাগ থেকে তার খুলে ফেলুন। বলেছিলাম না ভাইরাসের কথা ! আপনে NIIT এর ...... ফালানো ইঞ্জিনিয়ার। আপনার মধ্যে যেটা নাই সেটা হলো কমনসেন্স।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×