somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরজু পনি
আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

♣মাতৃভাষা সংকট : বানান সতর্কতা♣

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা একমাত্র ভাষা যা রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে প্রাণ দিতে হয়েছে, ঝরাতে হয়েছে রক্ত ।
যার সম্মানে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ।
এমন একটি ভাষার প্রতিনিধিত্বকারী দেশ হিসাবে এই ভাষার সম্মান আমরা কতোটুকু রক্ষা করছি তা অনেক সময়ই প্রশ্নের সম্মুখীন ।
সেই সমস্যা নিয়ে লিখতে বসেছি সেই সমস্যায় আমি নিজেও আক্রান্ত । কিন্তু আমার সৌভাগ্য যে, আমি বুঝতে পারছি আমার সমস্যা এবং সেই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজছি, সেই সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি ।
আমরা কেন নিজের ভাষাতেই এতো বানান ভুল করে থাকি ? ভাবতে যেয়ে খেয়াল করলাম-
১. মাতৃভাষা হওয়াতে "পারিইতো" এমন মনোভাব ।
২. শিক্ষাজীবনের শুরু থেকে বানানের প্রতি যত্নবান না হওয়া । ( শিশুদের প্রতি এই কাজটি বড়দের, শিক্ষকদের)
৩. পরবর্তী জীবনে নিজেও বানানে যত্নবান না হওয়া, সচেতন না হওয়া ।
৪. নিয়মিত অভিধান ব্যবহারে আগ্রহ না থাকা ।
৫. কম শিক্ষিত, অসচেতন লোকদের দ্বারা ব্যানার, দেয়াল লিখনের কাজ করানো । আর সেই ভুল বানান গুলিতেই আমাদের চোখ অভ্যস্থ হয়ে যাওয়া ।
৬. অন্তর্জালে ভুল বানান বার বার ব্যবহারের কারণে কোন বানান নিয়ে সংশয় দেখা দিলে আমরা অভিধান দেখার পরিবর্তে ইন্টারনেটে খোঁজ করি এবং ভুল বানান দেখে তা নিয়েই নিশ্চিত হতে চাই ।
এমন আরো অনেক অনেক কারণ থাকতে পারে ।
সর্বোপরি নিজেদের সচেতনতা, আন্তরিকতার অভাবই বানান ভুল হওয়ার কারণ ।


এই ছবিটি যিনি তৈরি করেছেন এবং এই "মা টেলিকম" এর পরিচালনাকারীর কাছ থেকে প্রত্যাশা ব্যক্তিগতভাবে আমার খুবই কম । কারণ আমি ধরেই নিচ্ছি এদের মধ্যে ভাষাজ্ঞানের অভাব যথেষ্ট পরিমাণে আছে । তাই "সীম" যে "সিম" হওয়া উচিত বা "মেমোরী" যে "মেমোরি" হওয়া উচিত সেই শুদ্ধ বানান আশা করা যাচ্ছে না জোরালো ভাবে ।


এই রেস্টুরেন্ট এর ছবিটি ঢাকার কারওয়ান বাজার থেকে তোলা হলেও ঢাকা সহ সারা দেশেই এমন অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে যেখানে অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে ভুল বানানে "রেষ্টুরেন্ট" লিখে চালানো হচ্ছে । এই সব রেস্টুরেন্ট এর পরিচালনাকারীরা যথেষ্ট টাকাওয়ালা হওয়ার পরও শুধুমাত্র সচেতনতা এবং ভাষাগত জ্ঞানের অভাবে এমনটি চলছে...বলার কি কেউ আছে ?



"স্টিল" "ইস্টার্ন" এই ধরনের বানানগুলোকে অনেক স্থানেই দেখা যায় "ষ্টীল" "ইষ্টার্ণ" এই ধরনের বানানে লেখা হয়, লেখা হচ্ছে বহুতল ভবনের নামে, লেখা হচ্ছে বড় বড় শপিং সেন্টারের গায়ে ।



Oxford Advanced Learner's Dictionary তে "corner" নিয়ে বলা হয়েছে a part of sth where two or more sides, lines or edges join এর অরিজিন হলো Latin "cornu" ।
কিন্তু বাংলা অভিধানে কর্ণার বলতে কোন শব্দ নেই । এছাড়া "কর্ণ" দিয়ে মহাভারতের কুন্তীর কুমারীকালের পুত্রকে বোঝানো হয়েছে । এছাড়া "কর্ণ" দিয়ে আমাদের শ্রবণেন্দ্রিয় কে বোঝানো হয়েছে যা "কান" নামে সুপরিচিত ।

ছবিটি এলিফ্যান্ট রোডের মেরী স্টোপস ("মেরি" হওয়া উচিত) ক্লিনিক থেকে নেওয়া ।
জিজ্ঞেস করেছিলাম এই বানান নিয়ে । আমাকে বলা হয়েছে এসব কাজ হেড অফিস থেকে করা হয়, তবে তারা পরবর্তীতে এই বানান নিয়ে জানানোর চেষ্টা করবে ।


সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্তৃপক্ষই নিজের ভাষা নিয়ে সচেতন নয় ।
এর প্রতিফলন দেখা যায় দেয়াল জুড়ে শোভা পাওয়া এইসব বিজ্ঞাপন ।


এই প্রতিষ্ঠানটির সামনে থেকে তুলে আনা হয়েছে এই ছবিটি ।



নোবেল বিজয়ী বিজ্ঞানী মারি ক্যুরির নামে করা এই স্কুলটির সাইনবোর্ড দেখিয়ে তাদের কর্তৃপক্ষ স্থানীয় এক ব্যক্তিকে বানানের ব্যাপারে বলাতে তিনি প্রথমে সন্দেহ প্রকাশ করেন । তারপর বলেন "কুরী" শব্দটি ঠিক আছে । তারপরও যখন আমি নিশ্চিত করতে চাইলাম তিনি পরে দেখবেন বলে এড়িয়ে যান বিষয়টি ।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক এই ইমেজটি দিলাম সচেতন হওয়ার জন্য ।

অনলাইন যোদ্ধাদের ভাষা সম্পর্কে সচেতনতা :
অনেকেই সচেতন নিজের মায়ের ভাষা , প্রাণের ভাষার ব্যবহারে ।কিন্তু অনলাইনে নিজের খেয়াল খুশি মতো ভাষার ব্যবহারে, অন্যকে অসম্মান করতে আমরা বেছে নেই ভাষার কদর্য ব্যবহারিক রূপটি । যা ভাষাকে সম্মানিত করে না । বরং এতো সংগ্রামের, গৌরবের ভাষাটিকে করা হচ্ছে প্রতিনিয়ত নির্যাতন ।


একটি সুপারিশ :
অন্তত এই মাসে বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটি অভিধান কিনে (যাদের নাই তাদের জন্য প্রযোজ্য) এবং তা নিয়মিত ব্যবহারের অভ্যাস করা ।

তথ্য সুত্র:
১. বাংলা ভাষা আন্দোলন

২. আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস

৩. মারি ক্যুরি

৪. শুদ্ধ বলা শুদ্ধ লেখা : রণজিৎ বিশ্বাস

৫. মাতৃভাষা সংকট ও মাতৃভাষা আন্দোলন : সম্পাদনা ড. প্রথমা রায় মণ্ডল

৬. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান

৭. ছবি : নিজ অ্যালবাম থেকে নেওয়া


ভাষা নিয়ে আগের পোস্টটি দেখতে : ♣বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
৫৭টি মন্তব্য ৫৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×