বন্ধুদের কতশত তিরস্কার খেয়েছি
শুধু তোমার জন্য।।
মনে পড়ে সেই প্রথম দেখার দিনগুলি
যেদিন তোমার মুখে শুনেছিলাম কত বুলি
কিন্তু বলা হয়নি সেগুলি
শুধু তোমার জন্য।।
হ্যামলনের বংশীবাদক হয়ে
বাশি বাজাতে বাজাতে আস তুমি
আমার ভালবাসার বাগানে
সেই বাশির সুরে ফুটে যাবে
আমার মুরুদ্যানের সবকটি ফুল
শুধু তোমার জন্য।।
প্রিয়তমা তুমি কি জাননা
গ্রন্থ থেকে গ্রহান্তরে তোমায় খুজে এসে
অত্যন্ত না পাওয়ার বেশে চলে গেলে
কি অবস্থা হবে আমার।
তুমি তো বিরাজমান সর্বক্ষণ এই মনে
তাই আশার বন্দরে ছিপ ফেলে
তোমার জাহাজের অপেক্ষায় বসে আছি তীরে
শুধু তোমার জন্য।।
কথা দিলাম সেদিনের ব্যর্থতা যা ছিল
সব মুছে দেব আজ
শুধু তোমার জন্য।।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


