আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
যুগে যুগে পবিত্র কুরআন এর সুমধুর তিলাওয়াত শুনেও অনেক লোক শান্তির ধর্ম ইসলাম গ্রহন করেছে। মহানবী (সাঃ) নিভৃতে রাতের গভীরে যখন সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করতেন, তখন আবু জেহেল আর আবু লাহাবরাও এর সুমধুর সূরে বিমোহিত হয়ে ছুটে আসতো!। মহানবী (সাঃ) এর গৃহকোনে নিরবে দাঁড়িয়ে তারা কুরআন তিলাওয়াত শুনতো ভোর অবধি। এভাবে মাঝে মধ্যে তারা চুরি করে কুরআন তিলাওয়াত শুনতো। কিন্তু তাদের কপালে হেদায়াত জুটেনি! আসলে অত্যাধিক ধৃষ্টতার কারনে তারা হেদায়াত বঞ্ছিত হয়েছিল।
আল্লাহ তাদেরই হেদায়াত দেন, যাদের হৃদয়ে অন্তত এই ভাবনা জাগে, কোন একজন স্রষ্টা ব্যতীত এই বিশ্ব জগত কিভাবে নিয়মতান্ত্রিকভাবে চলছে?। নিয়মতান্ত্রিকভাবে দিন-রাত্রীর পরিবর্তন, পৃথিবীকে সূর্যের ব্যালেন্সফুল আলো প্রদান অর্থাৎ গোটা পৃথিবীকে প্রয়োজন অনুযায়ী উত্তাপ করন; যা মাত্রাতিরিক্ত গরমও নয় আবার অল্পমাত্রার তাপ প্রয়োগের কারনে অত্যাধিক ঠান্ডাও নয়, এই ব্যালেন্সফুল নিখুঁত ব্যাবস্থাপনা কোন এক স্রষ্টার নির্দেশনা ছাড়া এমনি এমনি চলছে?
নাস্তিকরা কোন দর্শনের বলে এতো ধৃষ্টতা দেখায় বুঝে আসেনা। তারা আমাদের বলে আমরা নাকি ইলিটারেট!
ইসলাম নাকি ব্যাকডেটেড ম্যাটার! আল্লাহ হেদায়াত করুক তাদের, দোয়া করি।
প্রতিটি নিঃশ্বাসের যার নিশ্চয়তা নেই, সে কিভাবে মহান স্রষ্টাকে অশ্বীকার করার ধৃষ্টতা দেখায়? অবাক লাগে!
অথচ বিশ্বের নামকরা অনেক অমুসলিম বিজ্ঞানীও স্বীকার করে গেছেন যে, এক আল্লাহর অস্তিত্ব স্বীকার করা ছাড়া এ বিশ্বজগত কল্পনা করা বোকামী ব্যতীত আর কিছুই নয়।
নিম্নের লিন্কগুলো থেকে সুমধুর কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত শুনুন।
http://www.youtube.com/watch?v=SQmbq_YXp8s
Click This Link
http://www.ourholyquran.com/
http://www.ourholyquran.com/index.php?option=com_content&view=article&id=235&Itemid=83
Click This Link
http://www.ourholyquran.com/index.php?option=com_content&view=article&id=186&Itemid=83
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




