আল্লাহর নির্দেশে হযরত আদম আঃ কে সিজদা না করার অপরাধে 'ইবলিশ' চিরদিনের জন্য অভিশপ্ত শয়তান হিসেবে আখ্যায়িত হয়ে গেল। আল্লাহ ইবলিশকে লক্ষ্য করে বললেন- যা তুই জান্নাত থেকে বের হয়ে যা! তোর জন্য জান্নাত হারাম। চিরদিনের মত ইবলিশের জন্য জান্নাত হারাম হয়ে যায়।
এবার ইবলিশ ফরিয়াদ জানালো হে আল্লাহ, আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন, যাতে আমি আদম ও তার সন্তানের উপর প্রতিশোধ গ্রহন করতে পারি। আল্লাহ বলেন, যা তোকে সুযোগ দেওয়া হল, তবে আদম সন্তানদের মধ্যে তাদের ব্যতীত কেউ তোর পদাঙ্কে পড়বেনা, যারা আমার স্মরনে বিমুখ হয়।
এরপর থেকে হযরত আদমের সহিত ইবলিশের শত্রুতা শুরু হয়।
ইবলিশের পরিচয়ঃ
আল্লাহর সৃষ্ট সকল মাখলুকাতের মধ্যে একমাত জ্বীন এবং মানুষকে আল্লাহ ব্যতিক্রম করে সৃষ্টি করেছেন। কেবল মানুষ এবং জ্বীনকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে; যার জন্যই একমাত্র মানুষ ও জ্বীনকে পরকালে কঠিন হিসাবের মুখোমুখি হতে হবে।
ইবলিশ ছিল মূলত জ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা মানুষ সৃষ্টির পূর্বে জ্বীন জাতীকে আগুন হতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে প্রেরন করেন। আল্লাহ মানুষের থেকে জ্বীনকে বাড়তী কিছু ক্ষমতা দিয়েছেন, যেমন অদৃশ্য হওয়া, বিভিন্ন আকৃতি ধারন করা ইত্যাদি। পৃথিবীতে যখন জ্বীনদের সংখ্যা মোটামুটি বেড়ে যায় তখনই তাদের মধ্যে শুরু হয় দ্বন্ধ-সংঘাত, রক্তপাত, হানাহানি। এক পর্যায়ে আল্লাহ সীমালংঘনকরী অসংখ্য জ্বীনকে আজাব দিয়ে ধ্বংস করে দেন এবং বাকী যারা বেঁচে ছিল তাদের মধ্যে কেউ সবসময় আল্লাহর ইবাদাতে মশগুল থাকত আবার কেউ তওবার মাধ্যমে আল্লাহর আজাব থেকে রেহাই পেয়ে যায়। নেককার জ্বীনদের মধ্যে ইবলিশ ছিল অন্যতম, এজন্য মহান আল্লাহ তায়ালা ইবলিশকে বেহেশতে অবস্থান করেই আল্লাহর ইবাদাত করার সুযোগ দেন।
কালক্রমে মহান আল্লাহ যখন পৃথিবীতে মানুষ প্রেরনের জন্য সর্বপ্রথম হযরত আদম আঃ এর দেহ তৈরি করলেন, তখন ফেরেশতাগণ আল্লাহর নিকট আরজী পেশ করলো হে আমাদের রব, আপনি কি আবারো পৃথিবীতে এমন কোন জাতী প্রেরন করবেন, যারা রক্তপাত ঘটাবে?। মহান রব প্রতিউত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জান না। এরপর ফেরেশতাগন মহান আল্লাহকে আর কোন প্রশ্ন করার সাহস করেনি।
তারপর সুনির্দিষ্ট দিনে আল্লাহ সকল মাখলুকাতকে একত্রিত করলেন এবং হযরত আদমকে সিজদা করার আদেশ দিলেন। মহান রবের নির্দেশে সকল মাখলুকাত আদম আঃ কে সিজদা করলেও ইবলিশ তার দম্ভ আর আত্নহংকারের কারনে অস্বীকৃতি জানায়। আল্লাহর নির্দেশ অমান্য করার কারনে অভিশপ্ত হয়ে ইবলিশ তাৎক্ষনিকভাবে জান্নাত থেকে বহিস্কৃত হয় চির জনমের মত।
এরপর ইবলিশ নিশ্চিত হয় যে, তার জন্য জাহান্নাম ছাড়া আর কোন গতান্তর নেই; যার ফলে তার সকল ক্রোধ পতিত হয় হযরত আদমের উপর।
চলবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




