ধরায় তখনো পড়েনি আমার, কচি পায়ের চিহ্ন!
ছিলেম আমি অচেনা-অজানা, অদেখা কেউ ভিন্ন।
খোদার শা’নে তুচ্ছ আমি, তুচ্ছ আমার সৃষ্টি!
আমায় সৃজনে মহান আল্লাহ, দানিবেন কেন দৃষ্টি?
জননী আমার শুধালেন মিনতি, হে মহা মহিয়ান-
তোমার দয়ায় দাওগো আমায়, নিস্পাপ সুসন্তান।
মায়ের দোয়া করিলেন কবুল, মহান অন্তর্যামী;
সকল ক্ষমতার মালিক তিনি, বিচার দিনেরও স্বামী।
স্বর্গীয় দূত আসলেন ধরায়, নাযিলেন আমার প্রাণ;
খোদার আদেশে পেল যে তাহা, মায়ের উদরে স্থান।
কত অসহায় ছিলেম আমি, সুরক্ষিত আধারে-
আপন মমতায় করিলেন লালন, আদর-যত্ন করে।
কত যাতনা তুমি সহেছো মাগো, আমায় ধারন কালে;
মাসের পর মাস ধরেছো পেটে, জীবনের মায়া ভূলে।
ভূমিষ্ট কালে সবাই খুশী, গম্ভীর তোমার মুখ!
নিজের কথা ভূলেছো তখন, ভেবেছো আমার সুখ।
শীতের রাতে উঠেছি কেঁদে, তুমি ছিলে জেগে;
সারাটি রাত পার করেছো, যাওনি একটু রেগে।
শুকনো কাঁথা ভিজেছে মুত্রে, দিয়েছো বাড়িয়ে হাত;
আবার কখন ভিজবে কাঁথা, জেগেছো সারা রাত।
শেষ কাঁথাটি ভিজেছে যখন, ভাবনা তোমার মনে;
বিছিয়ে দিয়েছো তোমার আঁচল, শুয়েছো ভিজায় ক্ষণে।
নিজ হাতে তুমি মুছেছো আমার, সকল মুত্র-মল;
নিজে না খেয়ে দিয়েছো আগে, আমায় খাদ্য-জল।
আমার কোন অসুখ হলে, মায়ের মনে দুঃখ;
আমার তরে বিলিয়ে সবি, মায়ের মনে সুখ।
এমন ‘মা’ কে ভ্রমেও কি কেউ, আছে ধরায় ভূলে?
সব বৃথা তার দিন-আখিরাত, এই কূলে ঐ কূলে।
খোদার নিকট এই ফরিয়াদ, করি রাত্রি-দিন;
চাইনা বেহেশত একলা আমি, ‘মা’ জননী হীন।
আমার ‘মা’ কে রেখ সুখে, উভয় জগতের তরে;
দেইনা যেন কভূ আমি, কোন কষ্ট তারে। (আমীন)
[email protected]
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




