হেফাজতের বিজ্ঞ সব মৌলানারা মিটিং করে সরকারকে প্রস্তাব দিয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের স্হলে আল্লাহ্’র ৯৯ নাম দিয়ে বিশাল এক স্তম্ভ নির্মাণ করা হোক। আর ঐ স্তম্ভের নাম রাখা হোক ‘বঙ্গবন্ধু ভাস্কর্য।’
না, নাহ্ ! ভুল শুনেননি! হ্যাঁ আল্লাহ্’র নিরানব্বই নামের স্তম্ভ যার নাম হবে ‘বঙ্গবন্ধু ভাস্কর্য!’
আমার বিনীত জিজ্ঞাসা— সম্মানিত মৌলানা সাহেবরা, দয়া করে বলবেন কি আল্লার নামের সাথে বঙ্গবন্ধুকে টেনে এনে আপনারা কি শিরক করেননি?
একজন জ্ঞানী মুসলমান মৌলানা যখন ৯৯ এর সাথে ১ যোগ করে সংখ্যাটিকে ১০০ বানিয়ে দেয়, যখন জেনেশুনে শিরক করে তখন শিরককারী মৌলানাদের শাস্তি এবং করনীয় কী হবে তা ঠিক করার জন্য তাঁরা আবারও জরুরী মিটিং ডাকবেন বলে নিশ্চয় আশা করতে পারি।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


