somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি করবেন?

৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


★একজন প্রশ্ন করেছিল - ✍️আশিন ধর্মপাল

"কেউ যদি আপনাদের পবিত্র ত্রিপিটক পুড়িয়ে ফেলে তাকে আপনি কি করবেন?"

তাকে বলেছিলাম "কিছুই করব না৷ কারণ আমাদের ধর্ম বইয়ের পাতায় থাকে না বা অক্ষরের মধ্যেও থাকে না৷"

—"তাহলে আপনাদের ধর্ম কোথায় থাকে?"
"আমাদের ধর্ম থাকে আচরণ এবং প্রতি পালনের মধ্যে৷"

—"যদি বই-ই না থাকে তাহলে জানবে কেমন করে?"

"ধর্ম জিনিসটি বই থেকে পাওয়ার নয়৷ ধর্ম জিনিসটি সম্পূর্ণ প্রকৃতিগত (মহামানব বুদ্ধ তিনি নিজেই এই ধর্ম লাভ করেছিলেন প্রকৃতি থেকে) যে অন্তর থেকে সৃষ্টির সকল প্রাণীর প্রতি করুণাশীল, অহিংসা পরায়ণ সেতো আপনা হতে এমনিতেই প্রকৃতির ধর্ম পালন করছে৷ যে নিজেকে অন্যায় অপকর্ম হতে দূরে রাখে, ঘৃনা, পরশ্রী কাতরতা হতে দূরে রাখে সেতো বুদ্ধের পথেই চলছে৷ সে উপরে যেটাই নিয়ে থাকুক অন্তরের ধর্মতো প্রকৃতির আসল ধর্মই ধারণ করে আছে৷ আর যা প্রকৃতির ধর্ম, পৃথিবীর প্রত্যেক জ্ঞাণীগণেই আচরণ করেন সেটাই যে বৌদ্ধ ধর্ম৷"

—"আপনাদের ধর্মে কি মানবের জীবন বিধান সম্পর্কে বলা আছে?"
"হ্যাঁ, তবে শুধু মানব নয়৷
সৃষ্টির সকল প্রাণীর প্রতি কেবল একটা বাক্যই বলেছেন৷ আর সেটা হলো "আত্মকে ও মনকে নিয়ন্ত্রন করো" কারণ যার মনটাই নিয়ন্ত্রিত তার সবকইছুই নিয়ন্ত্রিত৷ মনের অনিয়ন্ত্রনের কারণেই আকাশসম চাওয়া, অগ্নিসম ক্রোধ, হিংসা.....র আবির্ভাব৷ অনিয়ন্ত্রিত মনই সকল কুকর্মের জনক৷ যার মন নিয়ন্ত্রিত তিনি শান্ত, দান্ত৷ আর মনকে নিয়ন্ত্রনের উপায় জিনি পুঙ্খানুপুঙ্খরূপে জ্ঞাত তিনিই ধীর পন্ডিত৷ সকল ধর্মের অগ্রগামী এই মন৷

তাই বৌদ্ধ ধর্মে ত্রিপিটক পোড়ানোর দায়ে কাউকে মৃত্যু দণ্ড এমনকি তিল পরিমানও আঘাত করা হয় না৷
যে প্রকৃতির ধর্মকে মানে, প্রকৃতির লীলাকে জ্ঞাণের সহিত গ্রহণ করে, প্রকৃতির রূপকে জ্ঞাণ চক্ষুতে বিচার বিশ্লেষণ করে, প্রকৃতির অসার অনিত্যতাকে দর্শন করে, প্রকৃতির সৌন্দর্য্যের অন্তরালে লুকিয়ে থাকা নিগুঢ় দুঃখকে দর্শন করে পরম সত্য জ্ঞাণকে অন্বেষণ করে সে বৌদ্ধ ধর্মকে আপনা হতেই পালন করে৷

যারা কেবল দৈহিক বিধি বিধানকেই ধর্ম মানেন তারা ঠিক সুন্দর ফলের মতো, যার কেবল খোলশটাই সুন্দর৷ ভিতরের অংশ মূল্যহীন কিংবা পোঁকা ধরা৷
সত্বার দৈহিক নয়, মানসিক সৌন্দর্যতাই প্রকৃত সৌন্দর্য৷

সংগৃহীত
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৮
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

×