জেনারেল ওসমানি কেন ১৬ই ডিসেম্বর উপস্থিত ছিলেন না
জেনারেল ওসমানি ছিলেন বাংলাদেশের সেনা বাহিণীর প্রধান, জেনারেল শ্যাম মানিক শ ছিলেন ভারতীয় বাহিণীর প্রধান এবং জেনারেল ইয়াহিয়া ছিল পাকিস্থান বাহিণীর প্রধান। সেনা প্রটোকল অনুযায়ি---
যদি ইয়াহিয়া আত্মসমর্পন করতো তাহোলে সেখানে উপস্থিত হোতেন জেনারেল ওসমানি এবং জেনারেল মানিক শ ।
নিয়াজি ছিল ডেপুটি সেনা প্রধান তাই তার সম রেংকের ভারতীয় বাহিণীর জেনারেল অরোরা এবং মুক্তিবাহিণীর উপপ্রধান এয়ার কমোডর এ কে খন্দকার উপস্থিত ছিলেন আত্মসমর্পন অনুষ্ঠানে ।
কেন পাকিস্থান বাহিণী মুক্তিবাহিণীর কাছে আত্মসমর্পন করে নি
মুক্তিবাহিণী জাতি সংঘের রিকগনাইজ বাহিণী ছিল না, তাই মুক্তিবাহিণী জেনেভা কনভেনশন মানতে বাধ্য ছিল না এবং আত্মসমর্পনের পরে মুক্তিবাহিণী যদি পাকিস্থান বাহিণীকে কচুকাটা করে ফেলত , তাহলে মুক্তিবাহিণীকে অভিযুক্ত করা যেত না , তাই পাকিস্থান বাহিণীর সেনাদের রক্ষা করার জন্য , তারা ভারতীয় বাহিণীর তত্তাবধানে আত্মসমর্পন করে যৌথ বাহিণীর কাছে ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




