সৃষ্টিশীল মানুষকে বিষণ্ণ থাকতেই হয়।
বিষণ্ণ না হলে সৃষ্টিশীলতা আসে না।
.
বিষন্ন থাকার সময়, বাইরে থেকে দেখলে, সৃষ্টিশীল মানুষটিকে মনে হয় যে, সে কোন কাজ করছে না। সে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে।
.
কিন্তু সত্যি কথা বলতে কি... বিষণ্ন থাকার সময় শরীরের হাত পা তেমন কাজ না করলেও, মাথা মানে মস্তিষ্ককে অনেক অনেক কাজ করতে হয়।
.
এ সময় মস্তিষ্ক নানান রকম হিসাব-নিকাশ করে। নানান বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে। মস্তিষ্কে যে নিউরনগুলা আছে, সেগুলো একে অপরের সাথে যোগাযোগ করে, যেন, সৃষ্টিশীল মানুষটি যেই সমস্যায় পড়েছে, মস্তিষ্ক সেটার সমাধান করতে পারে।
.
তাই, বিষণ্নতা সৃষ্টিশীলতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



