রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়? জানি না। বলেও বুঝাতে পারবো না।
মনে হয় এ যেন জন্ম জন্মান্তেরে সেই ছেড়ে আসা রেল স্টেশন, যেখানে আমি একা, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আগেও কোন এক জন্মে এমন ভাবে অপেক্ষা করতাম।
আজ জীবনের স্টেশন থেকে আমার চাচা বিদায় নিয়েছেন।
এই মাত্র খবর পেলাম।
জীবনটা এমনই । রেলস্টেশনে এসে এক সময়ে আমরা সকলে জড়ো হই। সবার সাথে তখন দেখা হয় । তারপর যার যার সময় হলে একে এক করে চলে যাই যার যার গন্তব্যে।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


