somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের ভয়ংকর একটা স্মৃতি

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জীবনের ভয়ংকর একটা স্মৃতিঃ
১)
২০০৪ সালে বাসায় ডাকাত হামলা করেছিলঃ রাত তখন ৪টা প্রায়। ভোর রাত বলা চলে। ঘরের মধ্যে ঘুমিয়ে আছি। ঠিক তখন, এক দল ডাকাত এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে।
ডাকাত দেখে আতঙ্কিত হয়ে পড়ি। আম্মু আম্মু বলে চিৎকার করতে থাকি। আমার এই চিৎকারে ডাকাতরাও যেন আতঙ্কিত হয়ে পড়ে। ৫-৬ জন ডাকাত আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে। এবং তারা আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।
অবাক করা ব্যাপার হচ্ছে, তারা আমার শরীরের অন্য জায়গায় আঘাত করেনি। শুধু মাথায়ই আঘাত করেছিল।
আমার মাথা তখন রক্তে পুরোপুরি ভেসে যাচ্ছিল।
ডাকাতরা এরপরে আমার মাথাকে রক্তাক্ত করে ফেলে। আর রুম ছেড়ে চলে যাওয়ার আগে আমার হাত টেবিলের সাথে তার দিয়ে বেঁধে রাখে।
ওরা এরপর যায় আব্বু-আম্মুর রুমে।
আব্বু ডাকাতদেরকে দেখে বলে, যা নিতে চায় নিয়ে যাও। কারুর দেহে আঘাত কোরো না।
কিন্তু, ডাকাতেরা তখন আঘাত করার মুডে ছিল। তারা আব্বুর মেরুদণ্ডে আঘাত করে। ( মেরুদণ্ডের ওই আঘাতের জন্য আব্বুকে পরে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যেতে হয়েছিল।)
সবচেয়ে ভয়াবহ ব্যাপার, আম্মুর মাথায় দা দিয়ে এমন কোপ মারে যে, আম্মুর মাথার উপরিভাগ প্রায় ২ ইঞ্চি পরিমাণ কেটে যায়।
আম্মুর মাথায় আর কোনো আঘাত করা হয়নি। শুধু ওই একটাই আঘাত।
ডাকাতরা চলে যাওয়ার আগে তেমন কিছু নেয়নি। শুধু আমার একটা হাতঘড়ি, আম্মুর গলার চেইন, আর নগদ সামান্য কিছু টাকা। অবস্থা দেখে মনে হয়েছিল, ওই ডাকাতেরা ডাকাতি করতে আসেনি। যেন কোনো শত্রুপক্ষ আমাদের ওপরে হামলা করার জন্য ওদেরকে নিয়োগ দিয়েছিল।
যা হোক, আম্মুর আঘাতের কথা বলছিলাম। দা-এর ওই আঘাতে আম্মুর মাথা চিরে যায়। এতটাই চিরে গিয়েছিল যে, মাথার খুলিটা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিল।
এরপরে, আমাকে আর আম্মুকে ট্যাক্সিক্যাবে করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্যাক্সিক্যাবে যখন আমাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, আম্মুর তখন নিজের শরীরের দিকে খেয়াল নেই। ডাকাতেরা তার গলা থেকে স্বর্নের চেইন নিয়ে গিয়েছিল। সেই স্বর্নের চেইনের জন্য তিনি হায় হায় করছিলেন। ( মেয়েরা তো এমনই!)
শেষ পর্যন্ত, আমাকে আর আম্মুকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার মাথায় ১০টা সেলাই দেয়া লাগে। আর, আম্মুর মাথায় একটা।
এরপরে, বিকালের দিকে বাসায় চলে আসি।
( আমার জীবনের পুরোপুরি সত্য ঘটনা।)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×