somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের দুই প্রজন্মের ব্যাটসম্যানদের ব্যাটিং-গড় নিয়ে করা একটি রিসার্চ

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট প্লেয়ারদেরকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে ১৯৯০ সাল থেকে ২০০৫ সালের প্লেয়ার।
দ্বিতীয় ভাগ হচ্ছে ২০০৫সাল থেকে ২০১৯ সালের প্লেয়ার।
.
প্রথম ভাগ, ( মানে ১৯৯০-২০০৫) এর প্লেয়ারেরা হচ্ছেন জাভেদ ওমর, খালেদ মাসুদ, হাবিবুল বাশার, আশরাফুল, খালেদ মাহমুদ, অলক কাপালি, মোহাম্মদ রফিক, আমিনুল ইসলাম, আকরাম খান, শাহরিয়ার হোসেন, আল শাহরিয়ার রোকন, হান্নান সরকার, মিনহাজুল আবেদিন, আতহার আলী খান, নাইমুর রহমান প্রমুখ।
.
১৯৯০-২০০৫ সালে খেলা এই ব্যাটসম্যানদের ব্যাটিং গড় দেখুন।
আতহার আলী খান=২৯.৫৫
আমিনুল ইসলাম=২৩.৩৫
জাভেদ ওমর=২৩.৮৫
খালেদ মাসুদ=২১.৯০
হাবিবুল বাশার=২১.৬৮
আশরাফুল=২২.৩৭
খালেদ মাহমুদ= ১৪.৩৬
অলক কাপালি=১৯.৬০
মোহাম্মদ রফিক=১৩.৫২
আকরাম খান=২৩.২৩
শাহরিয়ার হোসেন=১৯.০৫
আল শাহরিয়ার রোকন=১৩.৩৫
হান্নান সরকার=১৯.১৫
মিনহাজুল আবেদিন=১৮.৮৭
নাইমুর রহমান=১৯.৫২
.
প্রসঙ্গত, ক্রিকেট ব্যাটসম্যানদেরকে বেসিক্যালি তাদের ব্যাটিং গড় দিয়ে পরিমাপ করা হয়। দেখতেই পাচ্ছেন, তার প্রজন্মের ক্রিকেটারদের তুলনায় আতহার আলী খানের ব্যাটিং এভারেজ অনেক ভাল।
.
এবার আধুনিক প্রজন্ম, মানে ২০০৫-২০১৯ সালের ক্রিকেট ব্যাটসম্যানদের ব্যাটিং এভারেজের দিকে তাকানো যাক।
.
তামিম ইকবাল=৩৬.৩৪
সাকিব আল হাসান=৩৪.৯১
মুশফিকুর রহিম=৩৩.৮৪
মাহমুদউল্লাহ=৩৩.৮৮
ইমরুল কায়েস=৩০.৯০
শাহরিয়ার নাফিস=৩১.৪৪
নাসির=২৯.১১
সৌম্য সরকার=৩৩.৩৩
আনামুল হক=৩০.৫২
সাব্বির রহমান =২৪.৫১
মোসাদ্দেক=৩১
.
দেখতেই পাচ্ছেন, বর্তমান প্রজন্মের ব্যাটসম্যানরা আগের প্রজন্মের ব্যাটসম্যানদের ব্যাটিং এভারেজের তুলনায়
প্রায় ১০ রানের ব্যবধানে এগিয়ে। আগের আমলের হিসাবে, এই ব্যাটিং গড় ঠিক আছে। কারন, ১৯৯০ সালের দিকে ৪০ এর আশেপাশে ব্যাটিং গড় থাকা মানেই বিশেষ কিছু। কিনতু এখন দুনিয়া অনেক ফাস্ট। ভিরাট কোহলির ওয়ানডে ব্যাটিং গড় হচ্ছে ৫৮।
.
আমাদের ব্যাটসম্যানদেরকে ভিরাট কোহলিকে আদর্শ হিসেবে অনুসরন করা উচিত। সে একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে। বাংলাদেশী ব্যাটসম্যানরা অতীত প্রজন্মের খেলোয়াড়দের সাথে তুলনা করে নিজেদের উন্নতি করছে। কিন্তু এখন সময় হয়েছে, অতীত প্রজন্মের না। বরং বর্তমান প্রজন্মের রাঘব-বোয়ালদের সাথে কমপিট করার।
.
আমরা যদি ৪৫ ব্যাটিং এভারেজে কন্টিনিউয়াস রান করে যাওয়ার মতো ৪ জন ব্যাটসম্যান পাই। আমার বিশ্বাস, আমরা তখন বিশ্বকাপ জিততে পারব।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×