একটা বন্ধু বানালে দুটো শত্রু সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে, দুটো শত্রু কিভাবে সৃষ্টি হয়?
.
আপনার বন্ধুর যে শত্রু, তার কাছেও আপনি শত্রু পক্ষের লোক হয়ে যাবেন। এছাড়া, যাকে বন্ধু মনে করছেন, সে-ও যে কোন মুহূর্তে শত্রুতা করা শুরু করে দিতে পারে।( একচুয়ালি, সবচেয়ে বড় ধরনের শত্রু তো এরাই।)
.
এই বহুরূপী মানুষ গুলোর জন্যই সহজে লক্ষ্যে পৌঁছানো যায় না
.
মনে রাখবেন, এই জগতে আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বন্ধু।
.
আপনার বন্ধুরাই আপনাকে বিপদে ফেলবে অথবা বিপদে পড়লেও সাহায্যের হাত বাড়ানো থেকে নিজেদেরকে বিরত রাখবে।
তাই, নিজের উপর বিনিয়োগ করুন। এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলুন। যেন বিপদে পড়লেও বন্ধুর কাছে হাত পাততে না হয়। নিজেই যেন ওই বিপদ কেটে বেরিয়ে আসতে পারেন।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



