somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা দরকার

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইয়েরা এবং বোনেরা, আমি স্বীকার করছি, আমার "মানসিক-সমস্যা" আছে। আমি জানি, এটা উঁচু গলায় বলার মতন কোনো বিষয় না।
.
তবে, ব্যাপার হচ্ছে, কোন লোকটার মানসিক সমস্যা নেই? একেবারে কোনও রকম মানসিক-সমস্যা নেই। এরকম লোক কি খুঁজে পাওয়া যাবে?
যেসব লোক "অভিনয়" করার মাধ্যমে তার মনের সমস্যা চেপে রাখতে পারে, আমরা মেনে নিই যে, সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ।
.
আর, যেই লোক অকপট, সহজ-সরল... যে কিনা "অভিনয়" করতে জানে না, যেটা বলে, সেটা মন থেকে বিশ্বাস করেই বলে। যেই আচরণ করে, সেটা সে হৃদয় দিয়ে বিশ্বাস করে বলেই, ওই আচরণটা করে।
.
বাঙালি সোসাইটি এরকমই খাচ্চর এবং খবিশ টাইপের সোসাইটি যে এখানে অকপটে মনের কথা বলা লোকটিকেই "পাগল" অভিধায় অভিযুক্ত করা হয়। আপনারাই বলেন, আপনারাই তাহলে এই ব্যাপারটা বিবেচনা করেন... আপনাদের কান্ডজ্ঞান কী বলে? কাকে পাগল বলছেন? যাকে পাগল বলছেন, সে কি আসলেই "পাগল"? নাকি সমস্যাটা আপনার নিজের দৃষ্টিভঙ্গিতেই?
.
আপনি ওই অকপট মানুষটার দিকে এমন একটা "তেরছা" দৃষ্টিতে তাকাচ্ছেন, যে, ওই অকপট মানুষটা যা-ই করছে, যে-টা-ই করছে, যে-ই কথা-ই বলছে, সেটাই আপনার চোখে "পাগলামো" হিসেবে ঠেকছে।
.
কিছু মনে করবেন না। একটা সত্যি কথা বলি (আজকাল তো সত্যি কথা বলতেও ভয় হয়, তারপরেও বলি।)... সমস্যাটা আসলে আপনার "দৃষ্টিভঙ্গির"। "তেরছা" দৃষ্টিতে তাকানোর কারণেই,
"যথেষ্ট" পরিমাণ সুস্থ-স্বাভাবিক মানুষের কাজ-কর্ম-কথা-বার্তা-আচরণকে আপনার কাছে পাগলামো বলে মনে হয়।
.
আগে নিজের দৃষ্টিভঙ্গিটা ঠিক করুন। ব্যাপার হচ্ছে, যেই দেশ "পাগল-ছাগল-অশিক্ষিত-মুর্খ" টাইপের লোকেরা চালায়, এবং যেই দেশ "অশিক্ষিত" মানুষ দিয়ে ভর্তি, সেই দেশে "শিক্ষিত" মানুষদেরকে যে "আউট-কাস্ট" করে রাখা হবে, এবং তাদের ওপরে যে ("সংখ্যাগুরু-অশিক্ষিত") মানুষেরা বিভিন্ন রকম অত্যাচার চালাবে তাতে আর অবাক হওয়ার কী আছে? আরে, এটাই তো স্বাভাবিক!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×