
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর সরাসরি নামাজ। সবমিলিয়ে ১৫-২০ মিনিটে কার্যক্রম।নামাজ শেষ করে মানুষ আবার যার যার কর্মস্থলে ফিরে যায়। ব্যক্তিগত ইবাদত ও দোয়া অবশ্য যার যার নিজস্ব বিষয়। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তে অবস্থিত ঐতিহাসিক যে বড় মসজিদ সেখানকার গ্রান্ড মুফতির দেখি মুখে দাড়ি নাই!!!!! কি তেলেসমাতি!!! বাংলাদেশের কোনো কোনো মজিদ মিয়া হলে হয়তো সঙ্গে সঙ্গে প্রশ্ন করতেন—“ কি মিয়া, মুখে নবীর সুন্নত কই?” যাইহোক দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের মুখে তুলনামূলক কম দাড়ি দেখা যাওয়ার পেছনে অবশ্যই জেনেটিক ও বংশগত কারণও রয়েছে।

২।আজকে অনেক দিন পর দেশে এসে জুমার নামাজ পড়লাম। মসজিদে বিদ্যুৎ নেই, এসি বন্ধ, প্রচণ্ড গরম এবং মানুষের ভিড়—সব মিলিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। বাংলাদেশ মসজিদ গুলোতে আজান ১২:৩০ দিলে ও জামাত শুরু হলো প্রায় ১:৩০টায়। আরো মজার বিষয় হচ্ছে প্রায় সকল মসজিদে নামাজের সময় ১:৩০ লেখা থাকলেও বাস্তবে জামাত শুরু হয় ১:৩৫, ১:৪০-৪৫ এ। এর কারন ইমাম সাহেবের দের বেহুদা বাংলা বয়ান। কার্ল মার্কস রাষ্ট্রনীতি, অর্থনীতি, আইনস্টাইন, নিউটন, চিকিৎসা সম-সাময়িক রাজনীতি, বৈশ্বিক যুদ্ধ এমন কোন বিষয় নাই হুজুরেরা জানেন না। এরপরেই সাহায্যের আর্জি; এক খতিব স্ট্রোক করেছেন সবাই যেন সাহায্যর হাত বাড়িয়ে দেই বলে আবেদন আর সাথে জাকাত, পরকালে দানের নেয়ামত জুড়ে দিয়ে একটি হাদিস মেরে দিলেন ইমাম সাহেব। আমাদের সভাপতি সাহেব পাঁচ হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ!!! আরো এক ভাই ১ হাজার দিয়েছেন। সুন্নতের চার রাকাত নামাজের পর খুতবার আগে আবারো দানের বাটি চালান......
দেশের অধিকাংশ মসজিদগুলো এখন এক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। মসজিদ কমপ্লেক্স বানানো বা এর উন্নয়নের কে কেন্দ্র করে চলে কোটি টাকা খেলা। দেশের সার্বিক রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় মান অনন্ত নিচু ও নৈতিক অবক্ষয় চরম মাত্রায় নিচু হলে ধর্মীয় আলেমদের ভালো করার সুযোগ ছিলো। কিন্তু তারা ও চলেছেন ধর্মীয় আবেগকে বেঁচে.....
ছবিতে সম্প্রতি তোলা পুত্রাজায়া মসজিদের কিছু চিত্র।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




