নিজের ব্যক্তিত্বে একটা ত্রুটি ধরা পড়েছে। সেটা কী?
.
আমার আচরণ অতিরিক্ত "ভদ্র"।
.
আপনারা নিশ্চয়ই জানেন, বাঙালি সোসাইটিতে "ভদ্র" আচরণকে দুর্বলতা হিসেবে দেখা হয়। আমার চারপাশে প্রচুর পরিমাণে বাঙালি বাটপার। এই বাটপার দিয়ে ভর্তি দুনিয়ায় আমার মতন ভদ্র লোকদেরকে ঠকিয়ে কাজ আদায় করে নেয়া খুব সহজ।
.
সামনের দিকে নিজের ব্যক্তিত্বের এই ত্রুটি নিয়ে আরও কাজ করতে হবে।
কারণ, কিছু কিছু মানুষ ভদ্র আচরণ পাওয়ার যোগ্যতা একেবারেই রাখে না।
যেসব মানুষ ভদ্র আচরণ পাওয়ার যোগ্যতা রাখে, তাদের সাথেই কেবল ভদ্র আচরণ করব।
হারামি টাইপ মানুষের সাথে ভদ্র আচরণ করা যে একটা বড় রকমের বোকামি সেটা এখন বুঝতে পারছি।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ ভোর ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



