আমি যে কী সমস্যায় আছি, সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তাই নিজের সমস্যা নিজেই বুঝার জন্য আমি এখন লেখালেখি করছি। মানে, এই "সমস্যা" জিনিসটাকে আমি এখন এনালাইজ করছি।
.
আমার আসলে কি কি সমস্যা আছে?
.
১*] টাকার সমস্যা? হ্যাঁ। টাকার সমস্যা আছে। এন্ড্রয়েড সেটটা নষ্ট হয়ে গেছে। টাকার কারণে ঠিক করাতে পারছি না। নিজের কিছু জিনিস ক্রয় করা দরকার। টাকার কারণে সেগুলো কিনতে পারছি না। টাকার অভাবে কারণে সবচেয়ে বড় যেই সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপারে ইনসিকিউরিটিতে ভুগছি।
২*] খাদ্য-সমস্যা? হ্যাঁ। খাদ্য-সমস্যা আছে। বাসায় যেই খাবারটা আমাকে দেয়া হয়, তার পুষ্টিমান নিয়ে আমার আপত্তি আছে।
৩*] ঘুমের সমস্যা? হ্যাঁ। ঘুমের সমস্যা আছে। অদ্ভুত ব্যাপার, রাতে ঘুমাতে পারি না। রাতে একটুও ঘুম হয় না। সারা রাত বিছানায় শুয়ে থাকি। ঘুম আসে না। দিনের বেলা আবার মারাত্মক ঘুম আসে। আজকেও সারা রাত জেগে ছিলাম। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিছানায় শুয়ে ছিলাম। কিন্তু একটুও ঘুম আসেনি। এরপরে ঘুম আসছে সকালবেলায়। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ঘুমিয়েছি। আমি বুঝলাম না ব্যাপারটা। ঘুমের এই সমস্যাটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না।
৪*] স্বাস্থ্য-সংক্রান্ত-সমস্যা? হ্যাঁ। সেটাও আছে। এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। তবে, এটা ঠিক, ওপরের সমস্যাগুলোর সাথে এই সমস্যাটার সংযোগ আছে।
৫*] আরেকটা সমস্যা আছে। যেই কাজ করি, তার জন্য উপযুক্ত মূল্যায়নটা পাই না। এই মূল্যায়ন না পাওয়াটা একটা বড় সমস্যা। মূল্যায়ন না পাওয়ার কারণে আত্মবিশ্বাসহীনতায় ভুগি। মনের মধ্যে হীনমন্যতা কাজ করে।
অবশ্য, অন্য মানুষেরা আমার জন্য যেই কাজগুলা করে, যেই সার্ভিসগুলো দেয়, আমি নিজেই তো সেগুলোর-ও মূল্যায়ন করি না। তাই, এই মূল্যায়ন ব্যাপারটাকে পারস্পরিক সমস্যা বলা যেতে পারে। অর্থাৎ, মানুষের কাছে অবমূল্যায়িত হওয়াটা একটা সমস্যা।
.
এতক্ষণ যাবত আমি বলেছি, আমার কী কী সমস্যা আছে। এবার যেই সব সমস্যা নেই। সেগুলোর কোথাও বলতে হয়।
আমার কোন কোন সমস্যা নেই?
১*] কাপড়ের সমস্যা নেই। আপাতত। ড্রয়ারে প্রচুর কাপড় আছে।
২*] বাসস্থানের সমস্যা নেই। আপাতত। কারণ, বাপে একটা বাড়ি করে দিয়ে গেছে।
৩*] কথা বলার মানুষের সমস্যা নেই। কারণ, আমি যেহেতু পারতপক্ষে কথাই বলি না। তাই, আমার কথা বলার মানুষ আসলে সেভাবে লাগে না।
৪*] শিক্ষা-সংক্রান্ত-সমস্যাঃ নেই। আমার কাছে প্রচুর পরিমাণে শিক্ষা-সংশ্লিষ্ট-উপকরণ আছে। যেই পরিমাণ শিক্ষা-সংশ্লিষ্ট-উপকরণ আছে তা দিয়ে আগামী ১ বছর স্বচ্ছন্দে কেটে যাবে।
৫] * বিনোদন-সংক্রান্ত-সমস্যাঃ নেই। (এখানে একটা কথা। শিক্ষা আর বিনোদনকে আমি মোটামুটি একই জিনিস হিসাবে দেখি।)
৬*] যাতায়াত সমস্যা, বা, ভ্রমণ-সংক্রান্ত-সমস্যাঃ ভ্রমণ-সংক্রান্ত-সমস্যা নেই। কারণ, ভ্রমণ বলতে আমি বুঝি বাসার থেকে বের হয়ে আধা ঘন্টা/এক ঘণ্টা বাইরে থেকে ঘুরে আসা। তাই, যখন তখন ভ্রমণ করতে আমার কোনো সমস্যা হয় না।
.
এই হচ্ছে, সমস্যা নিয়ে আমার বিশ্লেষণ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



