somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডি মারিয়ার চুক্তিতে ‘বার্সা-বিরোধী’ শর্ত দিয়েছিল রিয়াল?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চিরপ্রতিদ্বন্দ্বী বললেও হয়তো কম বলা হবে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে সম্পর্কটা যেন চিরশত্রুর মতো। একে অন্যকে সব দিক দিয়ে টেক্কা দেওয়ার চেষ্টা সব সময়ই করে স্প্যানিশ দুই ফুটবল পরাশক্তি। প্রতিদ্বন্দ্বীর শক্তি যাতে বাড়তে না পারে, সেটি নিয়েও আপ্রাণ চেষ্টা করে ক্লাব দুটি!
অ্যাঙ্গেল ডি মারিয়ার দলবদলের ক্ষেত্রেও ঘটেছে এমনটা। গত কয়েক দিনে ফুটবল বিশ্বে বেশ আলোচনার জোগান দেওয়া ফুটবল লিকস জানিয়েছে, দুই বছর আগে রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সময় চুক্তিতে রিয়াল এমন শর্ত দিয়ে রেখেছিল যাতে চাইলেই বার্সেলোনায় যোগ না দিতে পারেন ডি মারিয়া।
গত কয়েক দিনে বেশ কয়েকজন ফুটবলারের চুক্তির গোপন তথ্য প্রকাশ করে দিয়েছে ফুটবল লিকস। নেইমার, গ্যারেথ বেলের পর এবার তারা ফাঁস করল ডি মারিয়ার চুক্তির শর্তগুলোও। এতে দেখা গেছে, ২০১৪ সালের আগস্টে রিয়াল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সময় চুক্তিতে কিছু শর্ত জুড়ে দিয়েছিল মাদ্রিদের ক্লাবটি, যেটিকে অনেকে ব্যাখ্যা করছেন ‘অ্যান্টি-বার্সেলোনা ক্লজ’ হিসেবে।
পাঁচ বছরের ওই চুক্তিতে লেখা আছে, যদি ২০১৫ সালের আগস্টের মধ্যে বার্সা ছাড়া কোনো স্প্যানিশ ক্লাবের কাছে ডি মারিয়াকে বিক্রি করে ইউনাইটেড, সে ক্ষেত্রে রিয়ালকে ৫০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। ২০১৬ সালের গ্রীষ্মকালীন দলবদলে বিক্রি করলে এই অঙ্ক হবে ৪০ মিলিয়ন ইউরো, ২০১৭ সালে ৩০ মিলিয়ন। এরপর বিক্রি করলে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।
কিন্তু বার্সেলোনার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। এ ক্ষেত্রে ৩০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণের শর্তটা ডি মারিয়ার চুক্তি শেষ হওয়া পর্যন্ত টিকে থাকবে। প্রথম তিন বছরের ক্ষেত্রে ক্ষতিপূরণের শর্তটা অন্য স্প্যানিশ ক্লাবগুলোর মতো একই থাকবে ( প্রথম বছরে ৫০ মিলিয়ন ইউরো, তারপর প্রতি বছর ১০ মিলিয়ন করে কমবে)। কিন্তু ২০১৭ সাল থেকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো সময়ে যদি বার্সার কাছেই আর্জেন্টাইন উইঙ্গারকে বেচে দেয় ইউনাইটেড, তখনো রিয়ালকে ৩০ মিলিয়ন ইউরোই ক্ষতিপূরণ দিতে হবে।

লুইস ফিগো-লুইস এনরিকে-মাইকেল লাউড্রপের চুক্তিগুলোকে এখন ‘মিথ’ মনে হতে পারে। এমন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এঁরা রিয়াল-বার্সায় বিপরীতমুখী দলবদল কীভাবে করেছিলেন! সূত্র: গার্ডিয়ান, গোলডটকম, প্রথম আলো

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×