কাঁঠাল চাঁপার নুয়ে পড়া ডালটার সাথে
কোনো সম্পর্ক গড়ে ওঠার আগেই
ঝাঁক বেধে পথে নামে সব রোদ্দুর
সব নদী বাঁকা পথে হেটে হেটে যায়
কেবল তোমার শূণ্যতায় বিকেলগুলো
মন খারাপ করে বসে থাকে সন্ধার অপেক্ষায়
কোনো কথা না বলেই ডুবে যায় দ্বাদশীর চাঁদ
সব সুন্দর সুন্দর স্বপ্নগুলো
আমার হাত ধরে নিয়ে যায় মৈথুন ঘরে
গড়ে ওঠে আমার নিষিদ্ধ কাব্যগ্রন্থের ঊপাখ্যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


