somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শর্ত

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পড়ন্ত বিকাল। ফয়সাল সুইটিকে নিয়ে ধানমণ্ডি লেকে ঘুরতে এল। বিয়ের আগে তারা প্রায়ই এখানে আসতো। শুধু এখানে না, ঢাকা শহরে এমন কোন পার্ক নেই, সুইটিকে নিয়ে সে ঘুরেনি। আশ্চর্য! বিয়ের এক বছরের মাথায় ঘোরার আগ্রহ এত কমে গেল কেন? বড় আনন্দ হয়তো ছোট-খাটো আনন্দকে ম্লান করে দেয়! ফয়সাল গভীর আবেশে সুইটির উষ্ণ হাত দুটো ধরল। সুইটি রিনরিনে গলায় বলল,
বাইরে বের হলেই তুমি আমার হাত ধরো?
বাইরে অপরিচিত মানুষের ভীড়ে তোমাকে বেশি আপন মনে হয়।
সুইটি মিষ্টি করে হাসল। বলল, তাই? ঘরে আপন মনে হয় না?
ঘরে আসলে টের পাই না। মনে হয়- আপন হয়েই আছো।
ওহ, আচ্ছা! ঘরে তাই চেষ্টার দরকার নেই।
ওকে একটু রাগানোর জন্য ফয়সাল বলল,
হয়তো, যে পোষ মেনেই আছে, তাকে নতুন করে পোষ মানানোর দরকার কি?
ঠিক আছে। এখন থেকে ঘরে পোষ মানা থাকবো না। বুনো হয়ে যাবো।
বুনো হলে স্থান হবে বনে।
সুইটির মুখ কালো হয়ে গেল। রসিকতা হঠৎ সিরিয়াস টার্ন নিল। ফয়সালের মনটা খারাপ হয়ে গেল। ইস্ হুট করে সে এমন একটা কথা কেন বলতে গেল!
সুইটি থমথমে মুখে বলল, আর পোষ মানা থাকলে স্থান হবে কোথায়? খাঁচায়? খাঁচার চেয়ে বন ভালো।
বন বিপদজ্জনক, খাঁচা নিরাপদ।
বুনো হলে বনের বিপদকে বিপদ মনে হবে না। মনে হবে-এটাই স্বাভাবিক।
খাঁচার ব্যাপারেও তাই। একদিন মনে হবে- খাঁচা মানেই বন্দী না, আদর-ভালবাসা।
সুইটি চিন্তিত মুখে বলল, কি জানি!
সুইটির মনের গুমোট ভাবটা কাটানোর জন্য ফয়সাল ওর নরম হাতে একটু জোরে টিপ দিল।
সুইটি ঝংকার দিয়ে উঠল,
হাত ছাড়ো। বাইরে এই ন্যাকামী আমার একদম পছন্দ না।
হাত ছাড়তে পারি এক শর্তে!
কোন শর্ত-টর্ত আমি মানতে পারবো না।
তাহলে হাতও ছাড়বো না।
আচ্ছা বল, তোমার শর্ত।
বাইরে বের হলে বছরে মাত্র দু’দিন তোমার হাত ধরবো। রাজী?
কোন দু’দিন?
যেদিন বৃষ্টি হবে এবং যেদিন বৃষ্টি হবে না।
সুইটি শব্দ করে হেসে উঠল। ফয়সালের মনে হল- এই মেয়ে ভুল করে ধুলোমাটির পৃথিবীতে চলে এসেছে। সংসারে নয়, স্বর্গেই তাকে বন্দি করে রাখা উচিত ছিল!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×