somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয় বাসে

২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করি তারা অনেকটা বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানোর মত। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য মাত্র ২ টা হল। হলে সিট সংখ্যা খুবই কম। বর্তমানে এক্সটেন্শনের কাজ চলছে। তাছাড়া আমরা যারা লোকালে থাকি তাদের জন্য হলে সিট নেওয়া অভদ্রতা। তাছাড়া মেয়ে বলে সেটা রীতিমত অভদ্রতা। কেন বুঝতে হয়তো বাকি নেই কারো। যাই বাড়ি থেকেও হলে যেতে দিতে রাজি হয় না। কারণ আমদের নিয়মিত বাস রয়েছে। এমনকি ছেলে মেয়েদের জন্য আলাদা বাসের ব্যবস্থা। বাবা মা শুনে বেশ আশ্বস্ত হন। তারা হাজার কষ্ট হলেও মেয়েকে হলে দিতে চান না। ছেলে হলে তার কথা আলাদা।
আমাদের অদৃষ্টের পরিহাসে সকাল সাড়ে সাতটার সময় গাড়িতে উঠতে হয়। আর সবচেয়ে শেষ টিপে ফিরলেও ২ টা। আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা তাই সাড়ে ৭ টা থেকে ২ টা পর্যন্ত।
এইতো রমজানের পরের ঘটনা। সবে মাত্র ক্যাম্পাস খুলেছে। প্রথম দিকে সবকিছু সময় মত হয়ে উঠতে চাই না। তাই বাস স্ট্যান্ডে পৌছানোর আগেই আমাদের বাসটা ছেড়ে গেল। বাধ্য হয়ে ছেলেদের বাসে উঠলাম। বাসটা সম্পূর্ণ ফাকা। ৪০ সিটের গাড়িতে বড় জোর ৮ জন উঠেছে। তার মধ্যে ড্রাইভার ও হেল্পার। আমি এসে সামনের সিটে বসলাম। ছেলেদের বাস হলেও অসুবিধা হলো না। আমি যাকে নিজের বলে জানি আমার সেই দাদাটাও সেই গাড়িতেই। পরবর্তী স্ট্যান্ড থেকে আরো ২ জন উঠলো। একজন পেছনের দিকে বসলো আর একজন আসপাশ দেখে নিয়ে আমাকে বললো, সরে বসেন। আমি ভদ্রতার খাতিরে সরে বসলাম। উনি আমার পাশে বসলেন। আমার দাদাটা যেন তাকে কিছু বলতে যাচ্ছিলেন, আমি তাকে চোখের ইশারায় স্মরণ করিয়ে দিলাম। ‌'পাগল সাঁকো ঝাকাবিনা।'
তাকে দেখে মনে হলো সে আনেক কিছু আবিস্কার করেছে। আমার সাথে পরিচিত না হলে তার একবার জন্ম নেওয়া বৃথা হযে যাবে। আমিও তার সাথে যথা সম্ভব জবাব দিয়ে গেলাম। কেননা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা মেয়ের পাশে একটা ছেলেবসেছে বলে তো আর অসৌচ করা চলে না। আমার সাথে ব্যক্তিগত আলাপ জমানোর চেষ্টা করলে আমি তাকে বুঝিয়ে দিলাম আমি তার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। তাছাড়া আমি শখ করে ছেলেদের গাড়িতে উঠিনি। আমার সাবজেক্ট ও ইয়ার জেনেই তাকে চুপ থাকতে বললাম। তার সসম্পর্কে আমার কোন কৌতুহল ছিলনা। তাই বাধ্য হয়ে চুপ হয়ে গেল। আমি বুঝিনা একটা মেয়েকে দেখলে কেন কিছু মানুষ নিজেকে উপস্থাপন করতে ব্যস্ত হয়ে যায়। মনে হয়ে শিকারীর বিড়ালের সামনে আমরা মৃতপ্রায় ইদৃর। আত্মরক্ষার তাগিদে দৌড় দিলে থাবা হাকায়। আবার মৃত প্রায় হয়ে পড়ে থাকলে হাতা দিয়ে নেড়ে দেখে সত্যিই মারা গিয়েছি কিনা । বাস্তবিকই আজব দুনিয়া।

২১.১১.২০০৮
২৪টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×