প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে ।
-- অনুচ্ছেদ-১১, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ।
৪২ বছরে কতটুকু এগুলাম আমরা !!!
গণতন্ত্র মানে এখানে দ্বিদলীয় স্বৈরতন্ত্র, তাদের মাঝেও আবার ক্ষমতার ভাগাভাগি নিয়ে কোন্দল । মৌলিক মানবাধিকার মানে বিরোধীদলগুলোর উপর একচেটিয়া নিপিড়ন, নির্যাতন । স্বাধীনতার নিশ্চয়তা মানে মিছিল-মিটিং এ রাবার বুলেট,টিয়ারশেল, পিপার স্প্রে নিক্ষেপ আর মত প্রকাশকারীদের মুখে আইনি টুটি এটে দেয়া । মানবসত্তার মর্যাদা আর মূল্য মানে আদুরির মতো পরিচয়হীন শিশুদের ডাষ্টবিনে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা, নুন্যতম মুজুরীর দাবীতে বিক্ষোভপ্রদর্শনকারী শ্রমিকদের উপর পুলিশের গুলি আর লাঠিচার্য, পরিবেশ বাঁচাতে লালপতাকা হাতে নিয়ে পথে নামা, হিজাব পরিহিতার বিরুদ্ধে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অনবরত অবস্থান । আর প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি মানে দুর্নীতিকে ব্যাপকাকারে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেয়া, যেখানে সাধারণ জনগণের কোন কার্যকর অংশগ্রহণ নেই, বরং আছে দুর্বৃত্তায়নে অংশীদার হতে সাংসদদের 'উপদেষ্টা' নামক পদটি নিয়ে অযাচিত অংশগ্রহণের আপ্রান চেষ্টা ।
এই হলো বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ ।।
(এ ইউ জেড প্রিন্স)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






