somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্থিতিশীল রাষ্ট্রে সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের দৈন্যদশা

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড ঝড়ের আগে যেমন ঠান্ডা হাওয়া বইতে থাকে, রাষ্ট্র যখন চরম মৎস্যান্যায় পরিস্থিতির দিকে এগিয়ে যায় তার আগেও কিছু সিমটম আছে । আর টিভির রিপোর্টার তামজিদ রনি ও ক্যামেরাপার্সন প্রশান্ত মোদককে সংবাদসংগ্রহের সময় গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের ও চার দিনের রিমান্ডে নেয়া সেরকমই একটি সিমটম । চরম অরাজকতার (Absolute anarchy) পূর্ব-অরাজক (pre-anarchy; preparatory period of absolute anarchy) পরিস্থিতিতে সমাজের তিনটি অংশ শাসক শ্রেণীর দ্বারা ভিষণভাবে আক্রান্ত হন । তারা হলেন ঃ আইনজীবী, সংবাদকর্মী বা সাংবাদিক এবং মানবাধিকারকর্মী । কারন pre-anarchy period এ কেবলমাত্র এ তিনটি গ্রুপই সচল থাকতে পারে আর সমাজের সব অংশ অচল হয়ে পড়ে । এদের এক এক করে শেষ হওয়ার মধ্যদিয়ে পুরো রাষ্ট্র ও সমাযে Absolute anarchy বিস্তার করে । বাংলাদেশ নামক ভুখন্ডটিও খুব দ্রুতগতিতে এই দশার দিকে এগুচ্ছে । যেসব একচোখা দলকানারা বলেন এখন গনমাধ্যম অনেক শক্তিশালী, গনমাধ্যমের ব্যপকতা বেড়েছে পাতানো নির্বাচন করে কেউ পার পাবে না তাদের কি সংবাদকর্মীদের উপর এরুপ নির্যাতন চোখে পড়ে না । এর আগে বিএনপির অফিসে গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের লাঞ্চনা করল, ক্যামেরা ভাঙল, তার আগে সময় টিভির রিপোর্টার রিপোর্টিং এর সময় ছাত্রলীগ যুবলীগের দ্বারা আক্রান্ত হয়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা নিলো । কই, এসবের জন্য কি চ্যানেল কতৃপক্ষ কোন মামলা করেছে । চ্যানেল কতৃ পক্ষের কি দায়িত্ব ছিল না তাদের একজন রিপোর্টারের উপর এরকম আক্রমনের জন্য মামলা করা । কিন্তু করে নি কারন এসব টিভি চ্যানেলের মালিক শ্রেনী সরকারেরই দোসর । এতোদিন সংবাদমাধ্যম গুলোর উপর গোয়েন্দা সংস্থাগুলোর অপ্রকাশ্য চাপ ছিল এখন দিনে দিনে প্রকাশ্য চাপ প্রকাশ পাচ্ছে । নির্বাচন যে অসুষ্ঠ হবে সেটি পরিষ্কার আর এই অসুষ্ঠ নির্বাচনকেই সুষ্ঠ বলে চালিয়ে দিতে হবে এই সংবাদকর্মীদেরকেই না হলে একদিকে গোয়েন্দা সংস্থা, আর অন্যদিকে শাসক গোষ্ঠীর গুন্ডা পান্ডারা । সাংবাদিকদের উপর নিপিড়ন নির্যাতনের মাধ্যমে সে ট্রেনিং আগে থেকেই দেয়া হচ্ছে, বুঝিয়ে দেয়া হচ্ছে সংবাদ প্রকাশের ধরণ । মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন কিভাবে সংবাদ প্রকাশ করতে হবে । সংবাদ প্রচার ও পরিবেশনের দায়িত্ব সংবাদকর্মীদের আর সন্ত্রাসী ধরার দায়িত্ব পুলিশের, সংবাদকর্মীদের নয় । এদেশে গণমাধ্যম বেড়েছে আর বিজনেস গ্রুপ গুলো যাদের মালিকানায় গনমাধ্যম তাদের সম্পদ বেড়েছে । গণমাধ্যমে সামান্য স্বাধীনতাও আসে নি , সংবাদকর্মীদের জীবন মানেরও কোন পরিবর্তন হয় নি । দু একটি প্রতিষ্ঠিত মিডিয়া ছাড়া অধিকাংশ মিডিয়া তাদের কর্মীদের ঠিকমতো বেতনও দিতে পারেন না ।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×