somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়াকে আটক করার আইনগত প্রক্রিয়া ও সম্ভাবনা

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই বলছেন, উদ্ভুত পরিস্থিতি চলতে থাকলে বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হতে পারে । গৃহবন্দীত্বকরণ এক ধরণের বেআইনী আটক কিন্তু আমাদের প্রচলিত আইনে কিন্তু গৃহবন্দীর কোন অবস্থান নেই । আইনে কোথাও কাউকে গৃহবন্দী করে রাখার কথা বলা হয় নি । গৃহবন্দী সাধারণত সামরিক শাসকেরা রাজনৈতিক নেতাদের করে থাকে , কারন সামরিক শাসনটাই হলো অবৈধ প্রক্রিয়া ও গনতন্ত্রবিরোধী । তাই তারা martial law দিয়ে যা কিছু তাই করতে পারে । পরবর্তীতে আইনগত প্রশ্ন ঊঠলে অনেকসময় আদালত Doctrine of necessity ছিল বলে সেটিকে বৈধতা দিয়ে দেয় আবার অনেক ক্ষেত্রে পরবর্তী কোন পার্লামেন্ট Indemnity'র মাধ্যমেও সেটির বৈধতা দিতে পারে । এটি সব গনতান্ত্রীক দেশেই প্রযোজ্য এবং একই পদ্ধতি অনুসরন করতে হয় । কিন্তু এ সরকার যেহেতু বলছে তারা নির্বাচিত ও সাংবিধানিক তা তারা যাই করুক না কেন । সেহেতু তাদের আইনগত প্রক্রিয়া অনুসরন করতে হবে । এবং যেহেতু সামনে নির্বাচন তা নির্বাচন যেমন ভবেই করা হোক না কেন, এসরকার নিশ্চয় এসময় এমন কিছু করবে না যা সামরিক ডিক্টেটররা করে থাকে । তবে শুধু একটি প্রক্রিয়ায় খোলা আছে তাহলো নিরাপত্তার কারন দেখিয়ে executive order অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিদ্ধান্তে কিংবা বেশি হলেও একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম জিয়ার বাড়ীর চারদিকে নিরাপত্তা বাড়ানো ও চলাচলে বাধা দেয়া । এখানেও মৌলিক অধিকার পরিপন্থী বলে রিট করার সু্যোগ আছে । আরেকটি সু্যোগ আছে special powers act এর অধীন preventive detention এ নেয়া । তবে এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহিত হলেও প্রধান বিরোধীদলের প্রধানকে detention এ নেয়ার সম্ভাবনা খুব কম । আর অন্যসব ক্ষেত্রে গ্রেপ্তার করতে হবে ও গ্রপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে কোর্টে হাজির করতে হবে, তারপর আদালতের সিদ্ধান্ত ।।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×