বর্তমান সরকারের আমলে 'কাদের' নামক লোকেরা খুব বিপদে আছে! বিশেষত এই বছরে তাদের জন্য বিপদেরই বছর বটে। বছরের শুরুতেই শাহবাগে একটি মহল কাদের মোল্লা নামক একজনের ফাসির দাবিতে আন্দোলন করলো। এরপরে আসে যোগাযোগ মন্ত্রীর নাম। উনিও কাদের, তবে মোল্লা নয়, ওবায়দুল। ৪২ বছরের দুর্নীতিতে ভরা সারা দেশের ভাঙাচোরা রাস্তাঘাট উনি এই কয়দিনে কিভাবে ঠিক করবেন? তার উপরে একজন proven honest man পদ্মা সেতু নিয়ে সুনীতি করেছেন না দুর্নীতি করেছেন তার জন্যও তিনি যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বে এসে পড়েছেন আরেক বিপদে। এরপরে আমাদের একজন মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকি! তিনি বর্তমানে সংবিধান সম্পর্কে কথা বলাতে খোদ তার আপন ভাই সাবেক (বর্তমানে আছে কিনা আমার জানা নেই!) পাটমন্ত্রী তাকে নব্য রাজাকার উপাধি দিয়েছিলেন। তবে সর্বশেষ কথা হলো, রাজাকারখ্যাত কাদের মোল্লা'র ফাসি নাকি খুব শিঘ্রই কার্যকর হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে । শোনা যাচ্ছে, ১৬ই ডিসেম্বর ভোরে নাকি তার রায় কার্যকর করা হবে!, এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটলে রাতেই সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে নামানো হতে পারে! তারানকো যদি পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটিয়েও প্লেনে ওঠেন তো এই রায় কার্যকর হওয়ার পর আবারো যে অস্থিতিশীলতার সৃষ্টি হবে তার জন্য তাকে আরেকবার ফিরে আসতে হতে পারে। দেশের পরিস্থিতি যে কোনদিকে যাচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ তা জানেন না। হয়তো অনেকেই বলবেন, আমরা তো সাধারন জনগন। আমাদের সমস্যা কি? কিন্তু অবরোধ, হরতাল, সন্ধ্যায় বাসে পেট্রোল বোমা, মধ্যরাতে রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলা আর ভোরে ট্রাকে আগুন, এইগুলোর ফলে বিপুল সম্ভাবনার বাংলাদেশ যে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে তার ভুক্তোভোগী আমাদের মত সাধারন মানুষজনই।।
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।