শাকিলের কথা আপনাদের মনে আছে? না উনি শুপারি কিলার শাকিল না। ভাবছেন দেশে তো আর শাকিলের অভাব নেই, তাইনা? আমি ছাত্রলীগের নেতা শাকিলের কথা বলছি। কি চিনতে পারছেন না? ভাবছেন ছাত্রলীগের নেতার কি আর অভাব আছে? হুম তাও তো কথা, কিন্তু যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাকিল? তাহলে নিশ্চই কিছুটা চিনতে পারবেন। কি মনে পড়েছে? ভাবছেন আজকে কেন তার কথা বলছি হটাত করে? আজকের তারিখটা কেউ দেখেছেন? ৯ই ডিসেম্বর। কিছু কি মনে আসছে? হুম ঠিকই ধরেছেন। আজকের এই দিনেই বিশ্বজিৎ নামের একজন নিরীহ পুরাণ ঢাকার দর্জীর দোকানী আমাদের দেশের এই নোংরা রাজনীতির বলী হয়েছিলো। এক বছর হয়ে গেলো। ৪২ বছর আগের যুদ্ধাপরাধের বিচারের সাক্ষী যদি এখন খুজে পাওয়া যায়, তার জন্য যদি মৃত্যুদন্ড দেওয়া সম্ভব হয়, তাহলে বিশ্বজিতের হত্যাকান্ডের কোন সাক্ষী থাকুক না থাকুক জাজ্বল্যমান প্রমান এখনো ইউটিউব, ফেসবুকে পাওয়া গেলেও বিচারিক প্রক্রিয়ায় এতো ধীরগতি কেন ? মানবতাবিরোধী অপরাধের বিচার হলে ৭১ এর কলঙ্ক কিছুটা মোচন করা যাবে ঠিকই কিন্তু ৭২ থেকে ২০১৩ বিয়াল্লিশ বছরে অপরাজনীতির বলী হয়েছে যেসকল সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের বিচার কে করবে ? মসনদ ধরে রাখতে যেসব সাধারণ মানুষদেরকে হত্যা করে হাত রাঙিয়েছেন হাসিনা, খালেদা, এরশাদ, জিয়া আর মুজিবেরা , তাদের বিচার কবে হবে ? একাত্তরে হায়েনারা যেমন যারা স্বাধীন দেশের স্বপ্ন দেখতো তাদেরকে বেছে বেছে হত্যা করেছিল, এখনকার হায়েনারাও একইভাবে যারা দিনরাত পরিশ্রম করে স্বাধীনদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে সেই সব সাধারণ মানুষদেরকে হত্যা করছে । নৃশংসতার মাত্রা কোন কোন ক্ষেত্রে ৭১কেও হার মানায়, তাহলে এরা কি স্বাধীনতা বিরোধী নয় ? স্বাধীন দেশের সোনার ছেলে বিশ্বজিতকে যারা বেঁচে থাকতে দেয় নি সেইসব স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীদের বিচার অবিলম্বে শেষ করা হোক । এই হোক আজকের দিনে আমাদের মতো আম-আদমীদের আরেকটি দৃঢ শপথ ।।
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।