somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ বুঝিয়ে দিলে বিশেষ প্রীত হতাম-

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটি জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তাই এই মাধ্যমের শুভানুধ্যায়ীদের সরনাপন্ন হলাম, যেহেতু এখানে দ্রুত 'বাড়ন্ত বুদ্ধিজীবীদের' কাছে পৌছানো যায় :D ,কেউ যদি আমার বুঝতে কোথায় ভুল হচ্ছে এটি যদি একটু ধরিয়ে দিতেন বিশেষ প্রীত হতাম ।
বাংলাদেশের সংবিধান অনুসারে সাংবিধানিক পদ বা constitutional post রয়েছে মোট ৯ প্রকারের ।
১)প্রেসিডেন্ট
২)প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩)স্পিকার
৪)ডেপুটি স্পিকার
৫)সংসদ সদস্য
৬)প্রধান বিচারপতি ও সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারকগণ
৭)প্রধান নির্বাচন কমিশনসহ সকল নির্বাচন কমিশনারগন
৮)সরকারী কর্ম কমিশনের চেয়াম্যানসহ সদস্যগন
৯)মহা হিসাব নিরিক্ষক ও নিয়ন্ত্রক
এই ৯ প্রকারের পদাধিকারীর অপসারণের জন্য বর্তমানে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে ইমপিচমেন্ট পদ্ধতি বর্নীত রয়েছে, যা ১৬তম সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টের হাতে নিয়ে আসা হচ্ছে । তাহলে যদি কোন মন্ত্রীকে শারীরিক অক্ষমতার জন্য কিংবা কোন সাংসদ গুরুতর অসদাচরন করলেন এবং প্রধানমন্ত্রীর অনুরোধ সত্তেও পদত্যাগ করলেন না, তখন অভিসংশনের দরকার পড়লো, তখন কি মাননীয় সংসদ সদস্যরা তাদের নিজেদের অভিশংসনের সিদ্ধান্ত নিজেরায় নেবেন ? তারা যেহেতু সংসদ সদস্য, সুতরাং তারাই তো হ্যা কিংবা না ভোট দেবেন, যদি তাই হয় তাহলে তো এটা ন্যাচারাল জাস্টিসের এক নম্বর ডকট্রিন, 'no man can be judge of his own' এইটিরই লংঘন হয়ে যাবে ! তাহলে এটি কি করে সম্ভব !! ধরে নিলাম রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রে সমস্যা নেই, কারন তিনি বিলে সম্মতি না দিলেও ১৫ দিন পার হওয়ার পরের দিন আইনে পরিনত হয়ে যাবে । আবার দেখুন, এই পদ্ধতিতে যে কোন বিরোধীদলের সংসদ সদস্যকে যে কোন সময় অসদাচরনের অভিযোগ এনে অপসারণ করা যাবে, কারন সংখ্যা গরিষ্ঠতা সরকারী দলের থাকে । আবার, এর মধ্যে নির্বাচন কমিশনাররাও রয়েছেন, যেহেতু ১৫ তম সংষোধনীতে কেয়ারটেকার সিস্টেম তুলে দেওয়ায় এখন পার্লামেন্ট বহাল রেখেই নির্বাচন করতে হয়, তাই পার্লামেন্ট (সরকারী দলের সদস্যরা) চাইলে নির্বাচনের আগের দিন রাতেও সব নির্বাচন কমিশনারের অপসারণ করে ফেলতে পারবেন ! আর মাননীয় বিচারপতিদের বিষয় না হয় বাদ ই দিলাম । পার্লামেন্টের হাতে ক্ষমতা আসা অবশ্যই ভালো, পার্লামেন্টারী ডেমোক্রেটিক সিস্টেম আরোও শক্তিশালী হোক, এটা সবাই চায় । কিন্তু এই Major legal error গুলোকে কিভাবে Remove করা হবে ??
(এ ইউ জেড প্রিন্স)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×