somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের ব্যাপারে প্রেমিক-প্রেমিকার বিবাহপূর্ব প্রতিশ্রুতি ও তার আইনগত মূল্য

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে একটি ধর্মীয় অনষ্ঠান ও সামাজিক রীতি । বিয়ে করতে কেউ আইনত বাধ্য নয় আবার বিয়ে করতে ইচ্ছুক ব্যক্তিকে বিয়ে করা থেকে বিরত রাখার চুক্তিও বেআইনী । চুক্তি আইন ১৮৭২ এর ২৬ ধারা অনুযায়ী কোন ব্যক্তির বিয়ের ব্যাপারে বাধা নিষেধ আরোপের উদ্দেশ্যে গঠিত চুক্তি বাতিল বলে গন্য হবে । তাই কাউকে বিয়ে করবে বলে পূর্বে প্রদত্ত যে কোন প্রতিশ্রুতি আইনের দৃষ্টিতে অগ্রাহ্য হবে । নাবালক অবসথায় পিতামাতা প্রদত্ত প্রতিশ্রুতি কিংবা সাবালক অবস্থায় অনুমতি না নিয়ে বিয়ের ব্যাপারে অভিভাবক প্রদত্ত এরুপ প্রতশ্রুতি আইনে অসার, তাই চুক্তি আইনের ২৬ধারার কারনে এরুপ প্রতিশ্রুতি সুনি্দিষ্ট প্রতিকার আইন,১৮৭৭ দ্বারাও কোন পক্ষ বলবৎ করতে পারবে না । এমন কি বাগদান( রিং বিনিময়) অনষ্ঠান সমাপ্তির পরও বিবাহ না সম্পন্ন হলে তা বলবৎ করা যায় না, কিংবা বিবাহ হয়েছে বলেও তা গন্য হবে না, কারন বিবাহের ক্ষেত্রে নিছক আঙটি বিনিময় বিবাহের কোন উপাদানের মধ্যে পড়ে না, ইহা আনুষ্ঠানিকতা মাত্র, যার কোন আইনগত ভিত্তি নেই; বরং ইহা বিবাহপূর্ব বিবাহের প্রতিশ্রুতি প্রদত্ত মৌখিক চুক্তি বলেই গন্য হবে, যা চুক্তি আইনের ২৬ ধারা অনুসারে বাতিল বলে গন্য হবে, তাই বাগদান অনষ্ঠানের পরও বিবাহের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে চুক্তি বলবৎ বা ক্ষতিপূরনের মামলা আইনসিদধ হবে না । কোন প্রেমিক প্রেমিকা যদি এই মর্মে চুক্তি করে যে তারা একজন অন্যজনকে ছাড়া অন্য কাউকে ভবিষ্যতে বিয়ে করবে না, তবে এই চুক্তি বাতিল বলে গন্য হবে । আবার ধরুন, কোন স্ত্রী তার স্বামীর সাথে এই মর্মে চুক্তি করল যে স্ত্রীর মৃত্যুর পর ঐ স্বামী আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না, অথবা স্বামী অন্য কোন মহিলার সাথে এই মর্মে চুক্তি করল যে স্ত্রীর মৃত্যুর পর ঐ মহিলাকেই বিয়ে করবে, এই ধরনের চুক্তি আইনের দৃষ্টিতে void ab initio,বা শুরু থেকেই বাতিল বলে গন্য হবে । সুতরাং কোন সাবালক ব্যক্তি বিয়ে করতেও পারে আবার নাও করতে পারে ।কাকে বিয়ে করবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, এক্ষেত্রে পূর্বে কারো কথা দেওয়ার তা সে ৌখিকই হোক আর লিখিতই হোক, এর কোন আইনগত ভিত্তি নেই । তবে, সাবালক কোন ব্যক্তি বিয়ে করতে চাইলে,সে বিয়েতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কারও বিয়ের স্বাধীনতার হস্তক্ষেপ করে যদি কোন চুক্তি করা হয় তবে তা চুক্তি আইনের ধারা ২৬ অনুসারে আইনত বাতিল বলে গণ্য হবে। এই ক্ষেত্রে মাত্র দুটি ব্যতিক্রম রয়েছে তা হলো, বাল্য বিবাহ নি্রোধ আইন,১৯২৯ অনুসারে, নাবালকের সম্মতিসহ বা ছাড়া বিবাহ নিষিদধ । আর ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে, স্ত্রী থাকতে ২য় বিবাহের ক্ষেত্রে ১ম স্ত্রীর অনুমোদন লাগবে ।। B-)
এ ইউ জেড প্রিন্স
আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×