somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''উত্তরাধিকার বঞ্চিত মুসলিম যারা''

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে মুসলিম আইন একটি ব্যক্তিগত আইন, যা মুসলমানরা শুধুমাত্র বিবাহ, তালাক, উত্তরাধিকার, দেনমোহর, ভরণপোষণসহ ব্যক্তিগত জীবনাচরণে্র ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন । তাই অন্যান্য ধর্মের মতই মুসলিমদের উত্তরাধিকারের ক্ষেত্রে এদেশে মুসলিম শরিয়া ল অনুসরণ করা হয়, যা এখন সাকসেশন এক্ট ১৯২৫ এর অধীনে বিধিবদ্ধ । সে অনুযায়ী মুসলিম আইনে ৫ ধরনের ব্যক্তি উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়ে থাকেন । (আলোচনার সুবিধার্থে বলে রাখা ভাল, মুসলিম আইন, ইসলামি আইন, শরিয়া আইন, ও মুহম্মদীয় আইন বা মুহম্মদান ল এই সবগুলো টার্ম দ্বারা একই আইনকেই বোঝায় যার উৎসমূল কোরআন, সুন্নাহ,ইজমা ও কিয়াস ।)
হত্যা্কারীঃ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা ভুলক্রমে অথবা দুর্ঘটনাক্র্মে অথবা অবহেলায় যদি কোন ব্যক্তির মৃত্যু ঘটায় তবে হত্যাকারি উক্ত হত্যাকৃত ব্যক্তির সম্পত্তি থেকে বঞ্চিত হবে । এটি সুন্নি আইনের মতবাদ । তবে শিয়া আইন অনুযায়ী হত্যাকান্ড যদি দুর্ঘটনাক্রমে বা ভুলক্রমে অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে হত্যাকারি সেই জন্য ঐ মৃত ব্যক্তির সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না । তবে হত্যা সংঘটনে প্ররোচনাকারী শিয়া সুন্নি সব মতবাদ অনুসারেই সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ।
ধর্মান্তরিত ব্যক্তিঃ শরিয়া ল অনুসারে ইসলাম ধর্ম ত্যাগ করে কেউ অন্য ধর্ম গ্রহন করলে, মুসলিম থাকলে উত্তরাধিকারসূত্রে যে সম্পত্তি পেত তা থেকে বঞ্চিত হয় । কিন্তু ১৮৫০ সালের cast disabilities removal act এর দ্বারা এই বাধা দূর করা হয়েছে । তাই একজন ননমুসলিম ও এখন এই বিধিবদ্ধ আইনের কারনে মুসলিম থাকাকালে যে সম্পত্তি পেত সেই একই সম্পত্তি লাভ করবে । আবার উক্ত ননমুসলিমের কাছ থেকে তার মুসলিম উত্তরাধিকারীরাও কোন সম্পত্তি লাভ করতে পারে না, যদিও হানাফি মতপন্থিরা পারে । আবার যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করে অর্থাৎ নওমুসলিম হন সেক্ষেত্রে তার পুর্বের ধর্মের উত্তরাধিকারীরা এই নওমুসলিমের মৃত্যুর পর তার সম্পত্তি লাভের অধিকার থেকে বঞ্চিত হন ।

অবৈধ সন্তানঃশিয়া আইন অনুসারে অবৈধ বা জারজ সন্তান পিতা মাতা উভয়ের উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় । কিন্তু সুন্নি ল অনুসারে অবৈধ সন্তান মাতার সম্পত্তিতে উত্তরাধিকার পাবে, কিন্তু পিতার সম্পত্তিতে পাবে না । একইভাবে জারজ সন্তানের উত্তরধিকার ও মাতৃসম্পর্ক ধরে বন্টিত হবে, পিতার নয় ।
দাসঃশরিয়া ল অনুসারে দাস দাসীরা সম্পত্তির উত্তরাধিকার পেত না, যদিও ১৮৪৩ সালের দাসত্ব আইনের দ্বারা দাস প্রথাকে বিলোপ করা হয়েছে।
বিদেশি শত্রুঃ মুহম্মদীয় ল অনুসারে যে ব্যক্তি নিজ দেশের নাগরিক হয়ে ঐ দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদধ করে সেই ব্যক্তি ঐ মুসলিম রাষ্ট্রের ্কোন ব্যক্তির সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন ।।
এ ইউ জেড প্রিন্স
[email protected]

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×