somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বিশ্ববিদ্যালয় (NSU) সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার কাছে ‘দিল্লি কা লাড্ডু’ টাইপ! যারা এই ভার্সিটিতে পড়ে, তাদের কপাল খারাপ। যারা পড়ে না, তাদেরও কপাল খারাপ!
বহুদিন আগে থেকেই দেখছি, বাইরের মানুষজন এই বিশ্ববিদ্যালয় নিয়ে একটা খেলা খেলে। ‘যেমন খুশি তেমন ভাবো’ খেলা। হাজারটা গুঞ্জন, গুজব, রটনা...। এনএসইউ তে ভর্তি হওয়ার আগে আমিও খুব আগ্রহ নিয়ে শুনতাম। এখন যে শুনি না, তা না। মাঝে মাঝেই আজব আজব প্রশ্ন শুনতে হয়, আমিও খুব আগ্রহ নিয়ে উত্তর দেই। যেমন:
প্রশ্নকর্তা: আচ্ছা, নর্থ সাউথের পোলাপান বেশিরভাগই নাকি ড্রাগ নেয়? ভার্সিটির ভিতরেও নাকি চলে?
আমি: অবশ্যই চলে! এইটা কোন ব্যাপার? শোনেন, আমাদের ভার্সিটিতে ছোটখাটো একটা মাঠ আছে। সেখানে গাজা চাষ হয়। যার যখন ইচ্ছা, তুলে তুলে খায়। এছাড়া আমাদের ভার্সিটির ক্যান্টিনে সিঙ্গারা-সমুচার পাশাপাশি ইয়াবা, ফেনসিডিল এগুলাও পাওয়া যায়। সুলভমূল্যে। ছেলে, মেয়ে, ফ্যাকাল্টি - সবাই একসাথে খায়।
প্রশ্নকর্তা: তোমাদের ভার্সিটির ছেলে মেয়েরা নাকি জামা কাপড় একটু কম পরে?
আমি: এইসব ভুয়া খবর কোথ্থেকে পান, বলেন তো? আমাদের ভার্সিটিতে তো জামা-কাপড় পরাই নিষেধ। ভার্সিটিতে ঢোকার সময় আমরা জামা-কাপড় খুলে বাইরে রেখে তারপর ঢুকি। সবাই জন্মদিনের পোষাকে ঘোরাফেরা করে, শুধু গলায় আইডি কার্ডটা ঝুলানো থাকে।
প্রশ্নকর্তা: আচ্ছা, নর্থ সাউথে বিবিএ করতে নাকি ৫০ লাখ টাকা লাগে?
আমি: কি যে বলেন! ভর্তি ফী-ই তো ১ কোটি টাকা! আর আমরা সেমিস্টার ফী দেই কেজি হিসাবে। সেমিস্টারের শুরুতে এ্যডমিনের লোকজন দাড়িপাল্লা নিয়ে বসে থাকে। আমরা বস্তা ভরে টাকা নিয়ে যাই। প্রতি কোর্সের বিনিময়ে এক কেজি ৫০০ টাকার নোট।
..... ইত্যাদি ইত্যাদি। ইদানিং বোধহয় নতুন কিছু প্রশ্নও শুনতে হবে। উত্তরও রেডি আছে।
প্রশ্নকর্তা: তোমাদের ভার্সিটিতে নাকি প্রচুর জঙ্গি? শিবির, হিজবুত তাহরীর ভরা?
আমি: অবশ্যই। ভার্সিটির ভিতরে ঢুকলে দেখবেন। পোলাপান সব কাবলি পরে থাকে। গলায় ঝুলে উজি মেশিনগান! গেরিলা ট্রেনিং হয় নিয়মিত। ইরাক, আফগানিস্তানের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ। ভার্সিটির বেজমেন্টে একটা গোপন সুড়ঙ্গ আছে, সেদিক দিয়ে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে হাজার হাজার জঙ্গি আসে। বোমা, ককটেল - এইসব তো আমাদের কাছে কুটির শিল্প....

মানুষজনকে এতো কথা বোঝানোর কি দরকার, আমি বুঝলাম না। যারা বোঝার এমনিতেই বুঝবে। যে না বোঝার, চাঁদে গিয়ে মুড়ি খা......
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১২
২৮টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×