
ভাঙ্গা মন ভাঁজ করে পকেটে তুলে রাখি
ক্লান্ত চোখ মেলে দিই রাস্তায় রাস্তায়
বিড়াল পাছা চাটে মাছের চাঙড়ির পাশে বসে
কুকুর হ্যাহ্যা করে একহাতা জিভ দেখিয়ে গোশতের দোকানে
বাসের জানালা দিয়ে মাথা বার করে
হড়হড় করে বমি করে দেয়া খালাটিকে
ইদানিং মনে হয় পৃথিবীর সবচে বড় বিপ্লবী।
কিছু হজম না হওয়া খাবারতো অন্তত
বমি করে উগড়ে দিতে পারলেন তিনি!
এদিকে আমরা তো সব গিলে ফেলি।
দরকারি - বেদরকারি কথা,
ভাব-ভালোবাসা , সব।
.
পৃথিবীর সমস্ত নোংরামোর মাঝে দাঁড়িয়ে তুমি
জ্বলন্ত কয়লার একটা টুকরো
বা ফুটন্ত নীলপদ্মের মত করে।
দাঁড়িয়ে আছো অন্ধকার আকালে পৃথিবীর বুকে
হয়ে একমাত্র হেলালি চাঁদ
খুঁজেছি তোমায় আমি আছড়ে পিছড়ে
আমার না লেখা কবিতার প্রথম পংতির মত
আঁতিপাঁতি করে - শহরে বন্দরে সবখানে।
.
যারা বলে
কবিতার খাতায় কলমের কালির ফোঁটা
এনে দেয় রমণের অধিক সুখ,
তারা একবার তোমার সাথে বিছানা ভাগ করে দেখুক
তোমার শরীর জুড়ে কত অজস্র কবির কবিতা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
