বাঁধনহারা দিনগুলো ছুটে বেড়ায় এদিক ওদিক ।
দিশেহারা পাখি ডানা ঝাপটায় বেচে থাকার আশায়
ঝড়েপড়া শুকনো পাতাগুলো
পদদলিত হয়ে মিশে যায় গভীরে,
রহস্যময় মনপাখির ডাক একদিন থেমে যাবে,আর তার ওড়ার শখ জাগবে না,
আর সে দিশেহারা হবেনা,সেই দিন,যেদিন সে ফিরে যাবে শিকড়ে,
মাহবুবুল আজাদ
০৭/০৫/২০০৫
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




