নদীর এপারে বাস করে ছেলেটি।দুচোখে ওপারের স্বপ্ন।মাঝে বাধা হয়ে আছে খরস্রোতা নদীটা।একবার পার হতে পারলেই হয়।কত দিন ক্ষন পার হয়ে যায় এ আশা আর পূরণ হয়না দিনরাত কাঠ কেটে যায় একটা নৌকা বানানোর জন্য।এ পাশ হয় তো ও পাশ হয়না।নদীর তীর ভেঙে ভেঙে পথটা কেবল দীর্ঘ ই হচ্ছে।
নির্ঘুম রাত আর দীর্ঘশ্বাস এখন নিত্যসঙ্গী।তবুও টলেনা একচুল ছেলেটা তার স্বপ্ন থেকে।সুদিন তার আসবেই।
দিনের পর দিন খেটেই চলছে ।একদিন তার নৌকা তৈরি হবে নদীর জলে ভাসবে তার স্বপ্নভেলা।যত বাধাই থাকুক সব ভাঙবে ওপারে ভিড়বে তার তরী।
সত্যিই একদিন শেষ হয় সব কষ্ট তৈরি হয় ভেলা।শুরু হল স্বপ্নের সত্যিকারের পথচলা।
সব কষ্ট আর দীর্ঘশ্বাস নদীর জলে ডুবিয়ে শুরু করে ওপার যাত্রা।
নীলাকাশ আর শান্ত এক সকালে বৈঠা হাতে তুলে নেয় ভালয় ভালয় চলতে থাকে তার ভেলা ঝাপসা হতে থাকে পেছনের সব কিছু ।ধীরে ধীরে
স্পষ্ট হতে থাকে ওপারের নতুন জীবন। খুশিতে বাধ ভাঙে তার আর একটু
পথ বাকি আচমকা শুরু হয় ঝড় চারপাশ আধার করে ।দিক হারায় ছেলেটা
ভেঙে টুকরো টুকরো হয় সাধের ভেলা।
শেষ হয় সব কিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



